২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
৪৬ বছর বয়সে আবার মাঠে ফিরছেন রোনালদিনহো সখিপুরে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ,সার,কীটনাশক,গাছের চারা ও চাউল বিতরণ- চাটখিলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের অভিযোগ হত্যা ১৪ বছর পর চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সাধারণ সম্পাদক নির্বাচিত পটিয়ায় শোকাহত জায়হান পরিবারকে সান্তনা দিতে এমপি এনাম। সিভিল সার্জনের আদেশ উপেক্ষা: সাতকানিয়ায় দায়িত্ব হস্তান্তরে গড়িমসি পটুয়াখালীতে ডিবির সফল অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার। গাইবান্ধায় রামচন্দ্রের অবমাননাসহ বিভিন্ন জায়গায় সনাতনীদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন। আনোয়ারায় মা-মেয়ে খুনের রহস্য উদ্ঘাটন: পুরস্কৃত হলেন এসআই শিমুল পটুয়াখালী গিয়ে কান্নায় ভেঙে পরেছিলেন শাকিরা
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

জৈন্তাপুরে জমে উঠেছে ঈদ কেনাকাটা মধ্য রাত পর্যন্ত খোলা থাকছে মার্কেট

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি>>> আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জৈন্তাপুর উপজেলায় জমে উঠেছে ঈদ কেনাকাটা।দিন যত ঘনিয়ে আসছে বিপনি বিতান গুলোতে চাপ তত বৃদ্ধি পাচ্ছে।শুক্রবার ( ৫ই এপ্রিল) পবিত্র জুমাতুল বিদার দিন দূপুরে সরজমিনে গিয়ে দেখা মিলে কেনাকাটার ব্যাস্ততা।এ সময় জৈন্তাপুর বাসস্ট্যান্ড থেকে ফতেহ খাঁ রোড হয়ে বড়পুকুড়পাড় পর্যন্ত ক্রেতা সমাগম প্রচুর।অধিকাংশ ক্রেতা স্বপরিবারে বাড়ীর নারী শিশু সহ এসেছেন ঈদের কেনাকাটা করতে।এ সময় ফতেহ খাঁ রোডের এই অংশটিতে যানবাহন চলাচলে কিছুটা বিঘ্নিত হতে দেখা যায়।এ সময় উপজেলার আলম ম্যানশন, সিরাজ উদ্দিন মার্কেট, জৈন্তা প্লাজা,মদীনা মার্কেট,তমাল মার্কেট,এ কে টাওয়ার,শাহজাহান মেম্বার মার্কেটের বিভিন্ন দোকানে আসা ক্রেতাদের সাথে ঈদের পন্যের দাম ও কোয়ালিটি নিয়ে কথা হয়।উপজেলার আসামপাড়া গ্রামের ব্যাবসায়ী আবদুল কাদির জানান,গত বছরের তুলনায় এবার কাপড়ের দাম অনেক বেশী।বিশেষকরে শিশুদের কাপড়ের দাম নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন।তিনি জানান বছরের ব্যবধানের এভাবে কাপড়ের মূল্যবৃদ্ধি পেলে মধ্যবিত্তদের জন্য ঈদের আনন্দ কষ্টসাধ্য হয়ে পড়বে।উপজেলার নারী ও শিশুদের পোষাকের অন্যতম বিক্রয়কেন্দ্র সিস্টার্স শপিং এ ঈদ কেনাকাটার জন্য গোয়াইনঘাট রাধানগর থেকে আসা কলেজ পড়ুয়া শিক্ষার্থী সানজিদা সুলতানা বলেন নারী ও শিশুদের পোষাকের মান সিস্টার্স শপিং এ অনেক উন্নত। এখান থেকে তিনি পরিবারের শিশু সহ সকলের জন্য ঈদের কেনাকাটা করেন।সিস্টার্স শপিং এর সত্ত্বাধিকারী ইসমাইল হোসেন বলেন, বর্তমানে জৈন্তাপুরের অনেক মানসম্মত বিপনি বিতান গড়ে উঠেছে।উন্নত পোশাকের জন্য সিলেট নগরীতে না গিয়ে জৈন্তাপুর সদরেই সব ধরণের কোয়ালিটিপূর্ণ পোশাক ক্রেতারা পাবেন।তিনি জানান প্রতিদিন সকাল ৯:০০ ঘটিকা থেকে মধ্যরাত পর্যন্ত দোকানে বেঁচাকেনা চলে।ঈদের সময় যত ঘনিয়ে আসবে ক্রেতা সমাগম আরো বাড়বে বলে তিনি আশাবাদী।উপজেলার সর্বপ্রথম ব্রান্ডিং জেন্টস কাপড়ের শো রুম স্বপ্নমেলার সত্ত্বাধিকারী সারণ মাহমুদ বলেন, এ বছর ২০২৪ মডেলের পুরুষ ও শিশুদের প্রচুর কালেকশন রাখা হয়েছে।গেলবারের তুলনায় এবার কাপড়ের মূল্য কিছু বেশী জানিয়ে সারণ মাহমুদ বলেন, বাংলাদেশী বিভিন্ন গার্মেন্টসের পাশাপাশি ইন্ডিয়ান,চাইনিজ ও থাইল্যান্ডের অত্যাধুনিক পোষাক খরিদ করতে পারবেন ক্রেতারা।এদিকে জৈন্তাপুর উপজেলা স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন,ঈদের সময় ক্রেতাদের পদচারণায় ব্যাস্ততম হয়ে উঠেছে উপজেলা সদর।তিনি জানান ক্রেতাদের স্বার্থ ও সুবিধার কথা মাথায় রেখে প্রত্যেক বিক্রেতাদের দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।তাছাড়া চাঁদরাত পর্যন্ত মার্কেট বিপনি বিতানের ব্যবস্হাপনা স্বাভাবিক রাখতে সমিতি মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

৪৬ বছর বয়সে আবার মাঠে ফিরছেন রোনালদিনহো
সখিপুরে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ,সার,কীটনাশক,গাছের চারা ও চাউল বিতরণ-
চাটখিলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের অভিযোগ হত্যা
১৪ বছর পর চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সাধারণ সম্পাদক নির্বাচিত
পটিয়ায় শোকাহত জায়হান পরিবারকে সান্তনা দিতে এমপি এনাম।
সিভিল সার্জনের আদেশ উপেক্ষা: সাতকানিয়ায় দায়িত্ব হস্তান্তরে গড়িমসি
পটুয়াখালীতে ডিবির সফল অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার।
গাইবান্ধায় রামচন্দ্রের অবমাননাসহ বিভিন্ন জায়গায় সনাতনীদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন।

You cannot copy content of this page