৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আড়াইহাজার উপজেলা শিক্ষকদের কমিটি গঠন অনুষ্ঠানে মতবিনিময় করলেন এমপি নজরুল ইসলাম আজাদ চট্টগ্রামে ডেঙ্গুর চোখ রাঙ্গানী ৪ গুণ বেড়েছে, সিটি করপোরেশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ চাটখিলে মোহাম্মদ আলী তরফদারের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত দেবিদ্বারের কাচিসাইরে মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড রোহিঙ্গা ক্যাম্প থেকে হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি ‘মাস্টার শুক্কুর আলম’ র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার ঢাকা থেকে চুরি হওয়া পর্যটন বোট পটুয়াখালীতে উদ্ধার করল কোস্ট গার্ড। ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশে কাজ করছে যুক্তরাষ্ট্র: চট্টগ্রাম চেম্বারে পল ফ্রস্ট পীরগঞ্জের মাছ ধরার অবৈধ কারেন্ট জাল জব্দ ও জরিমানা। ঈদগাঁওতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পরীক্ষায় অসদুপায়ের সুযোগ নেই- জেলা প্রশাসক
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

আইআইইউসি’তে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেরী সোসাইটির ওয়ার্কশপ অনুষ্ঠিত।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেস্ক >>>  আইআইইউসি’র ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ইংলিশ ল্যাঙ্গুয়েজ আ্যন্ড লিটারেরি সোসাইটির উদ্যোগে “ফান্ডামেন্টালস অফ আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স আ্যন্ড ইটস এপ্লিকেশন” বিষয়ক এক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।১৬ মার্চ’২০২৪ বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে আয়োজিত এই ওয়ার্কশপে প্রায় ৭০ জন ছাত্রী অংশগ্রহণ করেন। ওয়ার্কশপে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসির প্রক্টর মো. ইফতেখার উদ্দিন, ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক এবং চেয়ারম্যান মোহাম্মদ ছরওয়ার আলম, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক সালমা হক, এবং সিজিইডি এর প্রভাষক সাদেকা জান্নাত। ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ আ্যন্ড লিটারেরি সোসাইটির প্রেসিডেন্ট ড. মুহাম্মদ আজিজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ওয়ার্কশপ প্রোগ্রামে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জামশেদ আলম পাটোয়ারী এবং সিজিইডি এর প্রভাষক ঈশিতা খানম কারু। অনুষ্ঠানের শুরু হয় নাবিলা সাঈদ এর কুরআন তেলওয়াত এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. ইফতেখার উদ্দিন এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে । আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স বিষয়ে ড. পাটোয়ারি চমৎকার তথ্যপূর্ণ বক্তব্য প্রদান করেন। উল্লেখ্য যে, ড. পাটোয়ারি ইউকের নটিংহ্যাম ট্রেন্ট ইউনিভার্সিটি থেকে পোষ্ট ডক্টরাল ফেলো এবং চীনের শেনজেন বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং-এ পিএইচডি অর্জন করেন। তিনি “আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইভলিউশন” জার্নালে সম্পাদকীয় বোর্ডের সদস্য। তাছাড়াও মেশিন লার্নিং, ফাজি রিজনিং, নিউরো-ফাজি সিস্টেম, কম্পিউটার ভিশন, ইমেজ প্রসেসিং এবং ডিপ লার্নিং এই গবেষকের গবেষণা ফোকাসের ক্ষেত্র। অতিথি বক্তা হিসেবে আরও বক্তব্য রাখেন সিজিইডি এর প্রভাষক ঈশিতা খানম কারু। তিনি বর্তমানে পিএইচডি করছেন ইউনিভার্সিটি সেইন্স ইসলাম মালয়েশিয়ায় এবং তার পিএইচডির বিষয় হলো “কারিকুলাম ডেভেলপমেন্ট, টেক-মেডিয়েটেড এডুকেশন আ্যন্ড জেনারেটিভ এআই ইন ইএলটি”। তাছাড়া “এআই ইন ইএলটি” বিষয়ে এই গবেষকের গবেষণা প্রবন্ধ এবং কনফারেন্স পেপার আছে। পরিশেষে, ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক এবং ক্লাব প্রেসিডেন্ট ড. মুহাম্মদ আজিজুল হক এর সমাপনী বক্তৃতার মাধ্যমে ওয়ার্কশপ অনুষ্ঠানটি শেষ হয়। প্রোগ্রামটি সঞ্চালনা করেন এলস এর এজিএস হুমায়রা জান্নাত তানহা এবং ভাষা ও সাহিত্য সম্পাদক জাফরিন জেরিন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page