২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চা-শ্রমিকদের বঞ্চনার গল্পে অন্য এক সাফা কবির আসছে প্রিয়াংকা পালের নতুন গান হৃদয় ছুঁয়ে যাওয়ার অপেক্ষা লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য বাঁশখালীতে মৎস্য অফিসের হানা ১ টন মাছসহ ট্রলার জব্দ সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা গলাচিপায় বেশি দামে তেল বিক্রি: দুই ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা। চসিক নির্বাচনে শামসুজ্জামান হেলালীকে মেয়র প্রার্থী ঘোষনা করল জামায়াত সাতকানিয়ায় পরীক্ষার্থীদের পাশে বিএনপি নেতা মো. রাশেদ উদ্দিন সাতকানিয়া ব্যবসায়ী মিজান হত্যা মামলার প্রধান আসামি গিয়াস র‌্যাবের জালে মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা ন্যায্য পাওনার দাবিতে সিসিসিআই কর্মকর্তার আবেদন
আন্তর্জাতিক:
লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু
     
             

চট্টগ্রামের রাউজানের কুখ্যাত সন্ত্রাসী জানে আলমকে গ্রেফতার করেছে র‌্যাব

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

দিদারুল ইসলাম,চট্টগ্রাম>>> চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার কুখ্যাত ডাকাত,অস্ত্রবাজ সন্ত্রাসী এবং ছয় মামলার আসামি জানে আলম (৩৯) কে আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে চট্টগ্রামের র‌্যাব-৭।ধৃত আসামী জানে আলম উপজেলার ভোমরপাড়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে।৯ মার্চ’২৪ ইং শনিবার রাত ১১.৪৫ টার সময় উপজেলার কদলপুরস্থ দক্ষিন জয়নগর চন্দ্রজ্যোতি বনবিহারের সামনে মাদক ক্রয়-বিক্রয়ের সময় নির্ভরযোগ্য সোর্সের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।র‌্যাব-৭ সূত্রে জানা যায় ধৃত আসামী জানে আলম একজন দুর্ধর্ষ অস্ত্রবাজ সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও অনেকগুলো মামলার পলাতক আসামী। সে দির্ঘদিন ধরে গ্রেফতার এড়িয়ে সন্ত্রাসী কার্যকলাপ সহ বিভিন্ন বেআইনী ও অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল। ৯ মার্চ শনিবার মাদক বেচাকেনার ডীল নিয়ে উপজেলার জয়নগর চন্দ্রজ্যোতি বনবিহারের সামনে পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ীর সাথে অবস্থান করছিল।নির্ভরযোগ্য সোর্সের সংবাদ পেয়ে র‌্যাব-৭ এর আভিযানিক একটি টিম রাত ১১.৪৫ টার সময় উল্লেখিত স্থানে অভিযান অভিযান পরিচালনা করে ব্যাগে রাখা ২ টি দেশি আগ্নেয়াস্ত্র ও ১ রাউন্ড কার্তুজ সহ হাতেনাতে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সে ব্যাগ হাতে কৌশলে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়। আসামী জানে আলম নিজ জিম্মায় অবৈধ অস্ত্র রেখে দীর্ঘদিন যাবৎ স্থানীয়ভাবে এলাকায় রাহাজানি, চাঁদাবাজি, জমি দখল ও প্রভাব বিস্তারসহ নানা অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বিকার করেছে,এছাড়াও বিভিন্ন মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও চালানে নিরাপত্তা নিশ্চিত কল্পে জব্দকৃত আগ্নেয়াস্ত্র ব্যবহার করত বলেও সে স্বিকার করেছে।আসামীর সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামি জানে আলম এর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার রাউজান ও হাটহাজারী থানায় নারী ও শিশু নির্যাতন, ডাকাতি, চুরি, হত্যার চেষ্টা এবং অস্ত্র আইনসহ সর্বমোট ৬টি মামলা তথ্য পাওয়া গিয়েছে বলে জানিয়েছে র‌্যাব।আসামী জানে আলমকে পরবর্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page