১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রাজশাহী, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আরএমপির প্রস্তুতিমূলক সভা প্রধান অতিথি এমপি মোরশেদ মিল্টন গাবতলীতে এনসিসি ব্যাংক এর উদ্যোগে কৃষি উপকরণ বিতরণ কক্সবাজার সদরে দুর্গাপূজা উপলক্ষে জিআর চালের অর্থ বিতরণ রাজশাহী পলিটেকনিকে নতুন ছাত্রাবাস ও অডিটোরিয়াম নির্মাণের আশ্বাস ভূমিমন্ত্রীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী রাজশাহী ধর্মসভা পূজামন্ডপ পরিদর্শন উপলক্ষে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধিনায়ক মহোদয় পুজামন্ডপ পরিদর্শন এবং শুভেচ্ছা বিনিময় প্রসঙ্গে কাঞ্চনায় পূজা মন্দির কমিটির সাথে জামায়াতের মতবিনিময় মহেশখালীর কুতুবজোমে চিংড়িঘেরে অভিযান, আলোচিত আবুল কাসেম আটক কোম্পানীগঞ্জে এসআরবির অভিযানে ‘কেচ্ছা রাসেল’ গ্রেপ্তার। সাতকানিয়ায় মোবাইল নিয়ে বিরোধের জেরে যুবক হত্যা: এজাহারনামীয় ও তদন্তে প্রাপ্ত ৪ জন গ্রেপ্তার
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

বাঁশখালী বাহারছড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড আহত ১৫।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
বাঁশখালী বাহারছড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড আহত ১৫। মুহাম্মদ আতিকুর রহমান হান্নান, বাঁশখালী।।   চট্টগ্রামের বাঁশখালীতে পাঁচটি গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ১৫ জন গুরুতর আহত হয়।
বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০ টায় উপজেলার বাহারচড়া ইউনিয়নের মোশাররফ আলী মিয়া বাজারের পশ্চিম কুল এলাকায় বেলালের গাড়ির গ্যারেজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাহারচড়া পুলিশ ফাঁড়ি এসআই তানভীর বলেন, সকালে গ্যারেজে কাজ করার সময় ওয়ারিংয়ের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
 উল্লেখ্য বাঁশখালী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একটি গ্যারেজের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেলেও বাকী চারটির আংশিক ক্ষতি হয়েছে।
এতে প্রাথমিকভাবে আনুমানিক প্রায় ৩০ লক্ষাধিক টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাঁশখালী ফায়ার সার্ভিস কর্মকর্তা আজাদুল ইসলাম বলেন, সকালে আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ফায়ার স্টেশনের একটি ইউনিট পাঠানো হয়।তবে ফায়ার সার্ভিস পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।
উক্ত অগ্নিকাণ্ডের ঘটনায় পরে আবারও গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাকি আহতদের সকলকে স্থানীয় হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের আহাজারিতে আকাশ বাতাস বাড়ি হয়ে উঠেছে। ঘটনাস্থলে উপস্থিত অনেকে এলাকার জনপ্রতিনিধি সহ দানশীলদের দৃষ্টি আকর্ষণ করে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page