৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আড়াইহাজার উপজেলা শিক্ষকদের কমিটি গঠন অনুষ্ঠানে মতবিনিময় করলেন এমপি নজরুল ইসলাম আজাদ চট্টগ্রামে ডেঙ্গুর চোখ রাঙ্গানী ৪ গুণ বেড়েছে, সিটি করপোরেশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ চাটখিলে মোহাম্মদ আলী তরফদারের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত দেবিদ্বারের কাচিসাইরে মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড রোহিঙ্গা ক্যাম্প থেকে হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি ‘মাস্টার শুক্কুর আলম’ র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার ঢাকা থেকে চুরি হওয়া পর্যটন বোট পটুয়াখালীতে উদ্ধার করল কোস্ট গার্ড। ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশে কাজ করছে যুক্তরাষ্ট্র: চট্টগ্রাম চেম্বারে পল ফ্রস্ট পীরগঞ্জের মাছ ধরার অবৈধ কারেন্ট জাল জব্দ ও জরিমানা। ঈদগাঁওতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পরীক্ষায় অসদুপায়ের সুযোগ নেই- জেলা প্রশাসক
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

সাংবাদিকের উপর হামলা,মোবাইল ভাংচুর ও হুমকির প্রতিবাদে মানববন্ধন ঠিকাদার মনজুরকে সাংবাদিকদের ৭২ ঘন্টার আল্টিমেটাম

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স>>>পেশাগত দায়িত্ব পালনকালে ব্রীজ নির্মাণ কাজে অনিয়মের বিষয়ে ভিডিও বক্তব্য নেওয়ার সময় সাংবাদিক আব্দুল আউয়াল জনির মোবাইল ভাংচুর ও হুমকি দেওয়ায় ঠিকাদার মরজর আলমকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকরা।সোমবার (৪ মার্চ) বিকেলে লোহাগাড়া বটতলি মোটর স্টেশনে সাংবােিদকর উপর হামলা,মোবাইল ভাংচুর ও হুমকির প্রতিবাদে লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে এ মানববন্ধন ও সমাবেশ এ আল্টিমেটাম দেওয়া হয়।লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন লোহাগাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।মাই টিভি প্রতিনিধি শাহজাদা মিনহাজের সঞ্চালনায় বক্তব্য রাখেন- লোহাগাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল খালেক,লোহাগাড়া প্রেস ক্লাবের সহ-সভাপতি অধ্যাপক পুষ্পেন চৌধুরী,সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম, অর্থ সম্পাদক খোকন সুশীল, দৈনিক যুগাস্তর প্রতিনিধি নাজিম উদ্দিন রানা,দৈনিক নতুন সময় প্রতিনিধি জাবের বিন রহমান আরজু।বক্তারা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক।সমাজের অনিয়ম,দূর্ণীতি,উন্নয়ন ও অগ্রযাত্রার খবর তুলে ধরা সাংবাদিকের কাজ।বিশ্ব ব্যাংকের অর্থায়নে লোহাগাড়ার পদুয়া ধলিবিলা হাঙ্গরখালে নির্মিনাধীন ব্রীজের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠায় সরেজমিন প্রতিবেদন তুলে ধরতে নির্মাণ কাজের সাব-ঠিকাদার বহুল আলোচিত মনজুর আলম প্রকাশ মনজুর কন্ট্রাক্টারের বক্তব্য মোবাইলে ভিডিও ধারণ করার সময় লোহাগাড়া উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে সাংবাদিক আব্দুল আউয়াল জনির উপর পরিকল্পিতভাবে হামলা,মোবাইল ভাংচুর ও প্রাণনাশের হুমকি এটি একটি ন্যাক্কারজনক ঘটনা।এর আগেও ঠিকাদার মনজুর কক্সবাজারে মডেল মসজিদ নির্মাণে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকের উপর হামলা করে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জেল থেকে বের হয়ে আবারো সাংবাদিকের উপর হামলা চালিয়েছেন।তিনি যদি আগামী ৭২ ঘন্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চান,তাকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।পাশাপাশি অভিযুক্ত ঠিকাদার মনজুর আলমের ঠিকাদারী লাইসেন্স বাতিলসহ বিশ্ব ব্যাংকের অর্থায়নে নির্মিতব্য ব্রীজ নির্মাণ কাজ থেকে তার টেন্ডার বাতিলের জোর দাবী জানানো হয়।অন্যথায়,লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকরাসহ দক্ষিণ চট্টগ্রামে কর্মরত সকল সাংবাদিক কঠোর কর্মসুচি পালন করতে বাধ্য হবে বলে হুশিয়ারি দেওয়া হয়।এসময় উপস্থিত ছিলেন, দৈনিক শাহ আমানত পত্রিকার প্রতিনিধি শামসুল আলম রানা, সাংবাদিক মাহমদুল হক,লোহাগাড়া প্রেস ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আতাউর রহমান মাসুদ, কার্য-নির্বাহী সদস্য আরিফুল ইসলাম রিফাত, ডা: মোহাম্মদ কামাল, বাংলাদেশ টুডে প্রতিনিধি মাস্টার জমির উদ্দিন,গ্লোবাল টিভি প্রতিনিধি এরশাদ আলম, দৈনিক সূর্যোদয় প্রতিনিধি আবুল কালাম, বিজয় টিভি প্রতিনিধি মোক্তার হোসেন,আব্বাস উদ্দিন, দৈনিক ইনফো বাংলা প্রতিনিধি মোহাম্মদ হোসাইন,দৈনিক জনবানী প্রতিনিধি মিনহাজ বাঙ্গালী,মোহাম্মদ আক্তার হোসাইন, কামরুল ইসলাম,সুমন বড়ুয়া ও ওসমান গণি প্রমূখ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

আড়াইহাজার উপজেলা শিক্ষকদের কমিটি গঠন অনুষ্ঠানে মতবিনিময় করলেন এমপি নজরুল ইসলাম আজাদ
চট্টগ্রামে ডেঙ্গুর চোখ রাঙ্গানী ৪ গুণ বেড়েছে, সিটি করপোরেশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ
চাটখিলে মোহাম্মদ আলী তরফদারের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত
দেবিদ্বারের কাচিসাইরে মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড
ঢাকা থেকে চুরি হওয়া পর্যটন বোট পটুয়াখালীতে উদ্ধার করল কোস্ট গার্ড।
ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশে কাজ করছে যুক্তরাষ্ট্র: চট্টগ্রাম চেম্বারে পল ফ্রস্ট
পীরগঞ্জের মাছ ধরার অবৈধ কারেন্ট জাল জব্দ ও জরিমানা।
ঈদগাঁওতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

You cannot copy content of this page