২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
গলাচিপায় বেশি দামে তেল বিক্রি: দুই ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা। চসিক নির্বাচনে শামসুজ্জামান হেলালীকে মেয়র প্রার্থী ঘোষনা করল জামায়াত সাতকানিয়ায় পরীক্ষার্থীদের পাশে বিএনপি নেতা মো. রাশেদ উদ্দিন সাতকানিয়া ব্যবসায়ী মিজান হত্যা মামলার প্রধান আসামি গিয়াস র‌্যাবের জালে মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা ন্যায্য পাওনার দাবিতে সিসিসিআই কর্মকর্তার আবেদন চট্টগ্রাম সিটি কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত পটিয়ায় জমির বিরোধ নিয়ে চাচাতো ভাইের হাতে জেঠা তো ভাই খুন। সাতকানিয়ায় বন গবেষণা কেন্দ্রের হাহাকার অর্ধেকের বেশি জমিই দখলে দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি চাটখিলে অকটেন মজুদের অপরাধে জামায়াতের ২ নেতা আটক
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

আরজেএফ’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক>>>তৃণমূল পর্যায়ে কর্মরত পেশাদার সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র বার্ষিক বনভোজন, সাধারণ সভা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার ইশাঁ খাঁ ট্যুরিস্ট পিকনিক স্পটে গত ২৮ ফেব্রুয়ারি দিনব্যাপী অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম,বিশেষ অতিথি ছিলেন,জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু,সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহীম ভূঁইয়া,সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ ইব্রাহিম,বিশিষ্ট শ্রমিক নেতা জামাল উদ্দিন (চান সরদার),বিশিষ্ট শিক্ষানুরাগী আবু তাহের মিয়াজী,জুঁইফুল ডেভেলপারস লিঃ এর চেয়ারম্যান আবু ইউসুফ।সভাপতিত্ব করেন রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,আরজেএফ’র অর্থ সচিব ও কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোঃ ফারুকুল ইসলাম, সদস্য সচিব মোঃ তাজমিনউর রহমান তুহিন।সার্বিক সহযোগীতায় ছিলেন বনভোজন উৎযাপন কমিটির আহ্বায়ক মোঃ আব্দুল করিম, সদস্য সচিব মোঃ রেজাউল ইসলাম।অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন আরজেএফ’র মহাসচিব মোঃ সেকেন্দার আলম শেখ।অনুষ্ঠানের আকর্ষণ ছিল মহিলাদের জন্য বালিশ খেলা (পিলু পাসিং, পুরুষদের জন্য হাড়িভাংগা খেলা ও বাচ্চাদের জন্য চকলেট দৌড়।প্রতিযোগীতায় বিজয়ীদের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার।অনুষ্ঠানে ১৫জন বিশিষ্ট ব্যক্তিকে আরজেএফ ভাষাসৈনিক আব্দুল মতিন স্মৃতি সম্মানায় ভূষিত করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page