১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

চরবাগডাঙ্গার উন্নয়নের রূপকার প্যানেল চেয়ারম্যান নুরুল হকের বিরুদ্ধে ষড়যন্ত্র,মিথ্যা-বানেয়াট সংবাদের প্রতিবাদ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি>>>চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়নের উন্নয়নের রূপকার নুরুল হকের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে একটি কুচক্রী মহল।এরই অংশ হিসেবে কথিত সাংবাদিকদের দিয়ে অনিবন্ধিত ও ভুয়া অনলাইন পোর্টালে মিথ্যা-বানোয়াট সংবাদ প্রকাশ করা হয়েছে।এনিয়ে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন চাঁপাইনবাবগঞ্জের সচেতন মহল ও চরবাগডাঙ্গা ইউনিয়নবাসী।জানা যায়,শনিবার (২৪ ফেব্রুয়ারী) সোনামসজিদ পোস্ট ও সমাজের চিত্র নামের দুটি অনিবন্ধিত ও ভুয়া অনলাইন পোর্টালে চরবাগডাঙ্গা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নুরুল হকের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়।যা সম্পূর্ণ মিথ্যা,মনগড়া,কাল্পনিক,বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত।মিথ্যা বানোয়াট সংবাদটিতে ইচ্ছেমতো তথ্য প্রকাশ করা হয়েছে।এমনকি সংবাদপত্রের প্রচলিত নিয়ম না মেনেই একজন জনপ্রতিনিধির সুনাম ক্ষুন্ন করতে অপতৎপরতায় লিপ্ত হয়েছে কুচক্রী মহল।এছাড়াও নিয়ম অনুয়ায়ী,অভিযোগ থাকলে প্যানেল চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তা ইউএনও’র মন্তব্য না নিয়েই নিজের মনগড়া তথ্য প্রকাশ করেছেন কথিত সাংবাদিকরা।চরবাগডাঙ্গা ইউনিয়নবাসী সূত্রে জানা যায়,জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর থেকেই জনগনের কল্যানে সর্বদা নিয়োজিত রয়েছেন চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল হক।এলাকায় বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন ও সড়ক মেরামতসহ নানারকম উন্নয়নকাজ অব্যাহত রেখেছেন।এছাড়াও সরকারি সুবিধা যেমন বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা ইত্যাদি পাইয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি।অনুসন্ধানে জানা যায়,স্বাধীনতা বিরোধী শক্তি উন্নয়ন কর্মকান্ডে ইর্ষান্নিত হয়ে একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে এমন মিথ্যা বানোয়াট তথ্য প্রকাশ করেছে।উন্নয়ন বাধাগ্রস্ত করতেই এমন কাজ বলছেন চরবাগডাঙ্গা ইউনিয়নবাসী।এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল হক বলেন,একজন ভুয়া ও কথিত সাংবাদিক আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসব মিথ্যা বানোয়াট তথ্য প্রকাশ করেছে।একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে কোন অভিযোগ উঠলে তার সাথে কথা বলা বা মন্তব্য নেয়ারও প্রয়োজন মনে করেনি।তিনি আরও বলেন,কুচক্রী মহলের ইশারা ও সহযোগিতা এবং মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এমন মনগড়া,মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ করেছেন বির্তকিত ও কথিত সাংবাদিক পরিচয়দানকারী অপশক্তি। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।এসব কাজ আমার উন্নয়নকাজকে বাধাগ্রস্ত করতে পারবে না।যারা আমার বিরুদ্ধে এমন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে,তাদেরকে শীগ্রই কঠোর আইনের আওতায় নিয়ে আসব।প্যানেল চেয়ারম্যান নুরুল হক আরোও বলেন, নির্বাচনে জয়লাভের পর থেকেই আমার বিরুদ্ধে নানারকম ষড়যন্ত্র শুরু হয়েছে।তবে এসব করে আমার উন্নয়নকাজকে দমাতে পারবে না কুচক্রী মহল।এসব ষড়যন্ত্র ভেঙে আমি জনগণের কল্যানে কাজ করে যাব।এছাড়াও যারা এমন মিথ্যা তথ্য প্রকাশ করেছো তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করব।অতি শীঘ্রই,এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর নিকট আবেদন বিষয়টি খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়ারর জন্য অনুরোধ জানাচ্ছি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page