২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
‘আমার মৃত্যুর জন্য জামালগঞ্জের ইউএনও দায়ী’, ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনায় এসিল্যান্ড সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান এবং পুশইন প্রতিরোধে পৃথক দুটি জনসচেতনতামূলক সভা প্রধানমন্ত্রীর কাছে ১৭ বছর তৃণমূলের নির্যাতিত ও ত্যাগিদের মূল্যায়নের দাবীতে যুবদল নেতার খোলা চিঠি রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় এজাহার ঠাকুরগাঁওয়ে রুহিয়া মাটিতে বিদেশি ফল আনারকলি চাষে সফল উদ্যোক্তা রিমুন উপনির্বাচনে রুহিয়ায় বাবার পক্ষে ধানের শীষের প্রচারণায় মেয়ে ডা. ফাইজা পটিয়ায় নাস্তা কম হওয়ায় শ্বাশুড় বাড়ির নির্যাতনে ৩মাসের অন্ত:সত্বা গৃহবধূর মৃত্যু। সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তেজিত জনতার বাসে আগুন ও ফায়ার সার্ভিস আটকে বিক্ষোভ পটিয়ায় মিনিট্রাকের ধাক্কায় পথচারী নিহত। পটিয়ায় লুট হওয়া চিনি লামা হতে উদ্ধার।
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক শুদ্ধ সাহিত্য চর্চা পরিষদের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী,মোড়ক উন্মোচন ও আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন-২০২৪”

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাদেকুল ইসলাম,বিশেষ প্রতিনিধি>>>‘সাহিত্য হোক কবিদের প্রাঙ্গণ,কবিতা হোক হৃদয়ের স্পন্দন’ ভাষার মাসে এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ২৩শে ফেব্রুয়ারী,শুক্রবার রাজধানীর তোপখানা রোডে ‘শিশুকল্যান পরিষদ’অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো ‘আন্তর্জাতিক শুদ্ধ সাহিত্য চর্চা পরিষদের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী,মোড়ক উন্মোচন ও আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন-২০২৪’ অনুষ্ঠান।উক্ত অনুষ্ঠানটি দুটি অধিবেশনে পালিত হয়।১ম অধিবেশন ছিল বিকাল ২টা থেকে ৫ টা পর্যন্ত,যার সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি,প্রাবন্ধিক ও সংগঠক জনাব ফারুক মোহাম্মদ জাহাঙ্গীর।এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমী পুরষ্কার প্রাপ্ত কবি ও মিডিয়া ব্যক্তিত্ব জনাব রেজা উদ্দিন স্টালিন মহোদয়,প্রধান আলোচক বিশিষ্ট কবি ও অভিনেতা জনাব সোহেল রশিদ মহোদর।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোসলেহ উদ্দিন,কবি,সংগঠক ও নাট্যকার।১ম অধিবেশনে আলোচনা সভায় বক্তৃতা প্রদান করেন কবি জনাব মুস্তাফিজুর রহমান চৌধুরী,কবি মুহাম্মদ আবু তাহের,কবি ফয়জুর রহমান,কবি লায়ন সালেহ আহমেদ,কবি বেলাল হোসেন ফকির,ও ভারতের বিভিন্ন রাজ্য থেকে আসা উপস্থিত বিভিন্ন বরেণ্য কবি সাহিত্যিকগণ।উক্ত অধিবেশনে আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণার পর উদ্বোধন করা হয় ২য় অধিবেশন।যার সভাপতিত্ব করেন উক্ত সংগঠনে প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বিশিষ্ট কবি ও শিক্ষিকা জনাবা রাহেলা আক্তার।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিসত্যানুরাগী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি জনাব এস এম মজিবুর রহমান মহোদয়।প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট কবি,গবেষক ও গীতিকার জনাব মাহমুদুল হাসান নিজামী মহোদয়।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সার্ক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল জনাব মো: আব্দুর রহমান মহোদয়।এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মীর আব্দুল আলীম,বিশিষ্ট কবি ও বীর মুক্তিযোদ্ধা জনাব নজরুল ইসলাম বাঙালি,ড. আমিরুল ইসলাম কনক, এটিএম মমতাজুম করিম,বেলাল হাওলাদার, তাহেরা খাতুন সহ বাংলাদেশ – ভারত থেকে আগত বিশিষ্ট কবি সাহিত্যিকগণ।অনুষ্ঠানের ২য় অধিবেশন চলে বিকাল ৫টা থেকে রাত ৮:৩০ পর্যন্ত।এসময়ে সাহিত্যে বিশেষ অবদানের জন্য উপস্থিত বিভিন্ন কবি সাহিত্যিকদের হাতে তুলে দেওয়া হয় শ্রেষ্ঠ গ্রন্থ সম্মাননা, কবি/সাহিত্যিক সম্মাননা,আলোকিত নারী সম্মাননা, সেরা পাঠক সম্মাননা,সেরা সংগঠন সম্মান ও অতিথি সম্মাননা।উপস্থিত কবি সাহিত্যিকদের স্বতঃস্ফূর্ততার মধ্য দিয়ে কেটে যায় দিনটি।অনুষ্টানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিশিষ্ট কবি জনাব মোঃ জয়নুল আবেদীন জয়।সাহিত্য চর্চায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সভাপতি রাহেলা আক্তার অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page