৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আড়াইহাজার উপজেলা শিক্ষকদের কমিটি গঠন অনুষ্ঠানে মতবিনিময় করলেন এমপি নজরুল ইসলাম আজাদ চট্টগ্রামে ডেঙ্গুর চোখ রাঙ্গানী ৪ গুণ বেড়েছে, সিটি করপোরেশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ চাটখিলে মোহাম্মদ আলী তরফদারের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত দেবিদ্বারের কাচিসাইরে মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড রোহিঙ্গা ক্যাম্প থেকে হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি ‘মাস্টার শুক্কুর আলম’ র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার ঢাকা থেকে চুরি হওয়া পর্যটন বোট পটুয়াখালীতে উদ্ধার করল কোস্ট গার্ড। ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশে কাজ করছে যুক্তরাষ্ট্র: চট্টগ্রাম চেম্বারে পল ফ্রস্ট পীরগঞ্জের মাছ ধরার অবৈধ কারেন্ট জাল জব্দ ও জরিমানা। ঈদগাঁওতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পরীক্ষায় অসদুপায়ের সুযোগ নেই- জেলা প্রশাসক
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

মালদ্বীপে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি>>>যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ হাই কমিশন,মালদ্বীপে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ পালিত হয়।দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ।পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।অতঃপর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়।এরপর মহামান্য রাষ্ট্রপতি,মাননীয় প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করেন যথাক্রমে হাইকমিশনের কাউন্সিলর (শ্রম) ও দূতালয় প্রধান জনাব মো: সোহেল পারভেজ, প্রশাসনিক কর্মকর্তা মিজ শিরিন ফারজানা ও কল্যাণ সহকারী জনাব আল মামুন পাঠান।অতঃপর প্রবাসী বাংলাদেশীদের পক্ষ হতে বক্তব্য প্রদান করেন জনাব দুলাল মাতবর ও মোহাম্মদ সোহেল রানা (সি আই পি)।দিবসটি উপলক্ষ্যে নির্মিত একটি প্রামাণ্যচিত্র অনুষ্ঠানে প্রদর্শন করা হয় এবং সবশেষে প্রধান অতিথি মান্যবর হাইকমিশনার তাঁর মূল্যবান বক্তব্য প্রদান করেন।তিনি তাঁর বক্তব্যে ২১শে ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে জাতিসংঘের স্বীকৃতির জন্য কাজ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ও প্রবাসী বাংলাদেশীদের কথা স্মরণ করেন।সবশেষে ভাষা শহিদগনের রুহের মাগফেরাত কামনা করে দেশ ও জাতির মঙ্গলের জন্য দোয়া পরিচালনা করেন মদিনার জামাত মালদ্বীপ শাখার সাবেক আহবায়ক মাওঃ মোঃ তাজুল ইসলাম।দূতাবাসের কন্সুলার সহকারী জনাব এবাদ উল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ দুলাল হোসেন এন বি এল লোকাল ডিরেক্টর জনাব হান্নান খান কবির, সহ সভাপতি মোঃ মনির হোসেন যুগ্ম সাধারন সম্পাদক মোঃ নুরে আলম রিন্টু সহ,উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশী নাগরিকবৃন্দ অংশগ্রহণ করেন।এছাড়াও দিবসটি উপলক্ষে বিকালে হাইকমিশনের হলরুমে প্রবাসী বাংলাদেশী ও অন্যান্য দেশের শিশুদের জন্য আলোচনা আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর হাইকমিশনারের সহধর্মিণী মিসেস নাওমী নাহরীন।অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশী শিশুরা ছাড়াও ভারত, ফিলিস্তিন,মালদ্বীপ এর শিশুরা ও তাদের অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে আগত বিদেশী অভিভাবকবৃন্দ উক্ত আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। সবশেষে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page