১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে বিপুল পরিমান ইয়াবা,১টি মোটরসাইকেলসহ এক চোরাকারবারী বিজিবির হাতে আটক। লবণের দামে দুশ্চিন্তায় চট্টগ্রামের চামড়া আড়তদাররা জানাজা শেষে জয় বাংলা স্লোগান চট্টগ্রামে গ্রেপ্তার ১৯ মারা গেল আরো১ ২ শিশু, মৃত্যু ছাড়াল ৪৫০ হাম ও উপসর্গ পুষ্পধারা হাউজিংয়ের আড়ালে প্রতারণার ফাঁদ, দুদকে অভিযোগ মাঝরাতে ডিসির ফোন: ১.৫৮ লাখ টাকা বিল মওকুফে হাসপাতাল থেকে মুক্তি পেল শিশু জয়া। চট্টগ্রামে এনসিপির নতুন কমিটি ঘোষণার পর তীব্র অসন্তোষ ও গণপদত্যাগের ডাক পুরোনো বিরোধের জেরে কুমিল্লায় প্রবাসীর পরিবারকে মারধর ওসির তদন্তের আশ্বাস চট্টগ্রামে বাবার বাড়িতে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। ইচ্ছে ছিলো
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

পাকিস্তানের নির্বাচনে এগিয়ে ইমরানের দলের স্বতন্ত্ররা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

ভোটগ্রহণ শেষ হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর ফল ঘোষণা শুরু হওয়ায় প্রশ্নবিদ্ধ পাকিস্তানের জাতীয় নির্বাচন। তবে ফল ঘোষণা শুরুর পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে রয়েছেন বলে দেখা যাচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, বৃহস্পতিবার বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর গণনা শুরু হয়। এর প্রায় ১১ ঘণ্টারও বেশি সময় পর স্থানীয় সময় শুক্রবার ভোর সাড়ে ৪টায় প্রথম আসনের ফল ঘোষণা করা হয়। সেই আসনটিতে জয় পান ইমরানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থী।

পাকিস্তানের নির্বাচন কমিশন জানায়, ইন্টারনেটের ধীর গতির কারণে ফল প্রকাশে দেরি হচ্ছে।

এএফপি বলছে, স্থানীয় সময় শুক্রবার ভোর ৬টা পর্যন্ত প্রকাশিত ফলে মাত্র ৮টি আসনের ফল প্রকাশিত হয়েছে। এতে পিটিআই সমর্থিত প্রার্থী পেয়েছে তিনটি।

শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানের সংবাদমাধ্যম ডন বলছে, এখন পর্যন্ত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পেয়েছে চারটি আসন। তাঁর মূল প্রতিদ্বন্দ্বী পাকিস্তান মুসলিম লীগ নওয়াজও (পিএমএল-এন) এ প্রতিবেদন লেখা পর্যন্ত চারটি আসনে জয় পেয়েছে। এ ছাড়া পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে দুটি আসন।

এককভাবে সরকার গঠন করতে হলে কোনো দলকে ১৩৪টি আসনে জিততে হবে। পাকিস্তানের এবারের নির্বাচনে পিএমএল-এন সবচেয়ে বেশি আসন জিতবে বলে ধারণা করা হয়েছিল। বিশ্লেষকেরা বলছেন, ৭৪ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীর ওপর সামরিক বাহিনীর আশীর্বাদ রয়েছে।

কিন্তু স্থানীয় টিভি চ্যানেলগুলো বলছে, নওয়াজের এই দলটি নির্বাচনে ভালো করতে পারেনি। এমনকি নওয়াজ শরিফ নিজেও একটি আসনে তাঁর প্রতিদ্বন্দ্বীর চেয়ে ভোটের সংখ্যায় পিছিয়ে পড়েছেন। নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে ধারণা বিশ্লেষকদের। সেক্ষেত্রে হতে পারে জোট সরকার। তবে নির্বাচনে নিরঙ্কুশ জয়ের ব্যাপারে আশাবাদী পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের প্রধান নওয়াজ শরিফ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page