১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

ডাকাতি, পতিতাবৃত্তি ও মাদক ব্যবসায়ীদের কর্মকাণ্ড রোধে চৌডালাবাসীর মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ইউনিয়নবাসীর উদ্যোগে কতিপয় মাদক ও দেহ ব্যবসায়ীদের গ্রেফতার ও উচ্ছেদের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।সোমবার (৫ই ফেব্রুয়ারি) বিকেলে চৌডালা ইউনিয়নের বেলাল বাজারে দেহ ব্যবসা, মাদক বিক্রি, চুরি ও ডাকাতির বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছে চৌডালা ইউনিয়নের অধিবাসীরা।মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা তাদের বক্তব্যে বলেন, কয়েক বছর ধরে এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা, দেহ ব্যবসা, চুরি ও ডাকাতির ঘটনা বেড়েই চলেছে। কানসাট-চৌডালা রাস্তায় একটু সন্ধ্যা নামলেই ডাকাতির ঘটনা দিনকে দিন বেড়েই চলেছে। চৌডালা ইউনিয়নের পার্শ্বেই অবস্থিত কয়েকটি পরিবার প্রকাশ্যে মাদক, দেহ ব্যবসা চালিয়ে আসছে। এ নিয়ে এলাকাবাসী প্রতিবাদ করলেই দেশীয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে চড়াও হয়। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশীয় অস্ত্র হাতে প্রকাশ্যে হুমকির একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাদের এমন কর্মকাণ্ডের বিষয়ে স্থানীয়রা নিষেধ করলে প্রশাসন তাদের হাতের মুঠোয় বলে সবার উপর খবরদারী করে। ইউনিয়নবাসীর অভিযোগ, এ নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও দৃশ্যমান কোন পদক্ষেপ না নেওয়ায় পতিতাবৃত্তি, মাদক ব্যবসা ও ছিনতাইয়ের ঘটনা আজো বন্ধ হয় নি। ইতিমধ্যেই এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা দিনকে দিন বেড়েই চলেছে। চুরি ও ডাকাতির ঘটনা নিত্যদিন বেড়েই চলেছে। থামার কোন লক্ষণই দেখা যাচ্ছে না। ফলে শান্তি শৃঙ্খলার পুরোপুরি অবনতি ঘটেছে।এমন পরিস্থিতিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, আগামী ৫ দিনের মধ্যে অপরাধীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা ও ব্যবস্থা গ্রহণ করতঃ এলাকায় শান্তি ফিরিয়ে আনতে মাদক ও দেহ ব্যবসায়ীদের গ্রেফতার ও উচ্ছেদের জোর দাবি জানাচ্ছি।মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. আনসারুল হক, চৌডালা ইউনিয়ন যুবলীগের সভাপতি রবিউল ইসলাম লালু, বেলাল বাজার দোকান সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাটু, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো. বদিউজ্জামাল, রহনপুর ইউসুফ আলী কলেজের সাবেক জিএস মনিমুল ইসলাম, চৌডালা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সুলেখা খাতুন, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আব্দুল মালেকসহ চৌডালা ইউনিয়নের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে।এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ বলেন, এ ব্যাপারে অভিযোগ আসলে আমরা যথাযথ ব্যবস্থা নিবো।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page