২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা সাতকানিয়ায় ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ভারত মহাসাগরীয় অঞ্চলে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারে বাংলাদেশ–মালদ্বীপের অঙ্গীকার একের পর এক চমক দেখাচ্ছেন সুনামগঞ্জের উদীয়মান গীতিকার ও সুরকার মনসুর সানী চট্টগ্রামে বন্যায় শতাধিক কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাসেবা বন্ধ, প্রান্তিক রোগীদের ভোগান্তি চট্টগ্রাম জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টকে কেন্দ্র করে, ফেসবুকে সাংবাদিককে হুমকি; অপপ্রচারকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ মহেশখালীতে পুলিশের অভিযানে ১,৪৭২ পিস ইয়াবাসহ আটক ১ বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান 
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

চট্টগ্রামে জহুর হকার্স মার্কেটে আগুনে পুড়েছে প্রায় ২ কোটি টাকার কাপড়

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

চট্টগ্রামের জহুর হকার্স মার্কেটের ৫টি দোকানে আগুনে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১১ টায় প্রবেশমুখের হাজী নুর সোবহান ক্লথ স্টোর নামে একটি থান কাপড়ের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়।

জহুর হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিন আসস’কে জানান, ‘সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবার সব দোকান বন্ধ ছিল। এর মধ্যে সকাল সাড়ে ১১ টায় প্রবেশমুখের দিকের হাজী নুর সোবহান ক্লথ স্টোর নামে একটি থান কাপড়ের দোকানের দোতলার গুদামে আগুন লেগে যায়। পরে এ আগুন আরো ৪ টি দোকানে ছড়িয়ে পড়ে।’
তিনি বলেন, ‘গুদামে বেশ কিছু কাপড় ছিল। আগুনে প্রায় সবগুলো পুড়ে গেছে। দোকান মালিক মো. ওসমান জানিয়েছেন আগুনে তাদের প্রায় দেড় কোটি টাকার মতো কাপড় পুড়ে গেছে। অপর ৪ টি দোকানের ৫০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে তারা আমাদের জানিয়েছেন।’
আমিন জানান, আগুন লাগার সাথে সাথে আমরা নন্দনকানন, আগ্রাবাদ ও চন্দনপুরা ফায়ার সার্ভিসকে ফোনে জানাই। এ তিন স্টেশনের ৬ টি গাড়ি তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুনের কারণ সম্পর্কে জানাতে পারেনি ফায়ার সার্ভিসের টিম। ফায়ার কর্মীরা বলেছেন, তদন্ত করে অগ্নিকা-ের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বলা যাবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page