১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

ভোলাহাট থানার মধ্যবর্তী সীমান্ত এলাকা শিবগঞ্জ থেকে বিপুল পরিমান ফেন্সিডিলসহ গ্রেফতার এক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবুল হাশেম রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এবং ভোলাহাট থানার সীমান্তবর্তী কোন একটি স্থান হতে ৩১/০১/২০২৪ তারিখ রাতে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে। সংবাদ পাওয়ার সাথে সাথে র‍্যাবের আভিযানিক দল উক্ত এলাকায় গমন করে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে ও মাদকের চালানের সম্ভাব্য রুট সমূহের উপর নজরদারী রাখে। ৩১/০১/২০২৪ তারিখ সারা রাত ও সকাল পর্যন্ত র‍্যাবের গোয়েন্দা দল উক্তএলাকায় অবস্থান নিয়ে থাকে।সকাল আনুমানিক ০৬০০ ঘটিকায় তথ্য পাওয়া যায় যে, ধৃত আসামীর হেফাজতে মাদকের বড় চালানটি রয়েছে। উক্ত সংবাদ পাওয়ার সাথে সাথে আভিযানিক দল আসামীর বাড়ীতে গেলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ী হতে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‍্যাবের সদস্যরা আসামীকে ধাওয়া করে বাড়ী হতে আনুমানিক ৫০০ মিটার দূরে আটক করে। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদে মাদকের চালান গ্রহণের বিষয়টি স্বীকার করে।৷ পরবর্তীতে আসামী এবং উপস্থিত সাক্ষী সহ আসামীর দেখানো তার বাড়ীর অদূরে একটি গম ক্ষেতের মধ্যে গাছের ডাল পালা দিয়ে ঢাকা অবস্থায় ৬৮১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তারা প্রায়শই ১০/১২ জন মিলে সীমান্তবর্তী এলাকা থেকে একইভাবে মাদকের চালান বাংলাদেশের ভিতরে এনে রাজশাহী জেলা সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতো। এই সংঘবদ্ধ চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।উক্ত অভিযানটি ৩১ জানুয়ারি ২০২৪ সকাল ০৯:০০ মিনিটে চাঁপাইনাববগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন ফতেহপুর এলাকায় পরিচালনা করে কুখ্যাত ডাকাত সরদার মোঃ নুর আলম, পিতা-মোঃ গোলাম মোস্তফা, সাং-মিরপুর, থানা ভোলাহাট, জেলা-চাঁপাইনবাগঞ্জকে ৬৮১ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়।উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামীর নামে পূর্বে ০১টি হত্যা মামলা, ০১টি ডাকাতি মামলা, ০১টি মারামারি মামলা এবং ০১টি বিস্ফোরক মামলা রয়েছে। তাকে গ্রেফতারে স্থানীয় লোকজন সন্তোষ প্রকাশ করেছে। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানায় মামলা রুজু করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page