২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মালদ্বীপ প্রবাসী সহ দেশ ও প্রবাসের সর্বস্তরের মুসলমানদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মোঃ খলিলুর রহমান। সুনামগঞ্জে মানবাধিকার সংস্হার আয়োজন মানববন্ধন। মালদ্বীপে অসুস্থ প্রবাসী বাংলাদেশির পাশে দাড়াল বাংলাদেশ হাইকমিশন হবিগঞ্জের নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষন! সোলার প্যানেলের ওপর আরোপিত কর প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন দেশব্যাপী শিশু নির্যাতন, হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন নিজস্ব বই ছাপিয়ে ইউপি সচিবের রাজস্ব আদায়ের অভিযোগ লোপাটের আশঙ্কা নবীনগর উপজেলার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আলহাজ্ব নজরুল ইসলাম নজু মোংলা পৌরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী সার্জিনা ইসলাম কেয়া বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত মাওলানা মুহাম্মদ সেলিম আহমদ
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

কৃষি জমির মাটি কাটার দায়ে কামরুল নামের এক ব্যক্তির কারাদণ্ড

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>>  চট্টগ্রাম   সাতকানিয়া কৃষি জমির উপরিভাগের মাটি কাটায় মো কামরুল ইসলাম নামের এক এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।এসময় জব্দ করা হয় মাটি পরিবহনে ব্যবহৃত নাম্বার বিহীন একটি ডাম্পার ট্রাক।এ্যাক্সেভেটরের চালক পালিয়ে যাওয়ায় এ্যাক্সেভেটরটি জব্দ করা সম্ভব হয়নি।রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী বলেন, কৃষি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটার সময় হাতেনাতে কামরুল ইসলাম নামের এক প্রবীণ কে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।এসময় কৃষি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটার সময় কামরুল ইসলাম (৫১ ), পিতা- আলতাফ হোসেন, সাং- ছনখোলা ১ নং ওয়ার্ড, এওচিয়া ইউনিয়ন, সাতকানিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার কাজে সহযোগিতা করেন,সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা।সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসন সাতকানিয়ায় এ অভিযান অব্যাহত থাকবে।সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার থানা হেফাজতে ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্ত কামরুল ইসলাম নামে এক আসামী থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে আগামীকাল সরাসরি জেল-হাজতে প্রেরণ করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page