২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানকে হুমকির অভিযোগ, জমশেদ আলীর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি ওয়ারেন্ট, এলাকায় পলাতক। ​ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের খামখেয়ালি নাকি অবহেলা? ভেঙে যাওয়া ব্রিজেই চলছে ঝুঁকি নিয়ে চলাচল চাটখিলে প্রাথমিক শিক্ষক বদলি কমিটি সদস্য হলেন সাবেক ছাত্র নেতা বাবু ও মাসুদ রানা চাটখিলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত ফরিদপুরের নগরকান্দায় পিতা কর্তৃক প্রবাসী ছেলের বউকে তালাক সুনামগঞ্জে মারামারির ঘটনার সিসিটিভির ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর বক্তব্যে যাচাই করে ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন চট্টগ্রামে ঘুসের টাকাসহ দুদকের হাতে সাব-রেজিস্ট্রার গ্রেফতার চাটখিলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ পীরগঞ্জে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার পটিয়ায় দীর্ঘদিন ধরে হাসপাতালের বেডে শুয়ে আছেন অচেনা অজ্ঞাত এক বৃদ্ধরোগী।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

পৈত্রিক সম্পত্তি থেকে উচ্ছেদের পায়তারা হয়রানীর প্রতিকার চেয়ে পটুয়াখালী জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী।

পৈতিক সম্পত্তি থেকে উচ্ছেদের পায়তারা ও চাঁদা দাবীর প্রতিবাদে এবং মানহানীকর অপ-প্রচার ও হয়রানী থেকে প্রতিকার পেতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। শুক্রবার বিকেলে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাউফল উপজেলার বগা ইউনিয়নের বামনিকাঠী এলাকার চাবুয়া গ্রামের ভুক্তভোগী পরিবারের সদস্য মৃত্যু তাজেম আলী মৃধার ছেলে নাসির মৃধা, মজিবর মৃধার ছেলে আফজাল মৃধা ও ইমরান মৃধা।লিখিত বক্তব্যে ভুক্তভোগী আফজাল মৃধা বলেন, আমি ও আমার পরিবারের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে তথাকথিত ভূইফোড় অনলাইন সাইটে মিথ্যা, বানোয়াট ও মনগড়া তথ্য দিয়ে সম্মানহানীকর প্রতিবেদনের প্রতিবাদে এবং আপনাদের সম্মুখে সঠিক তথ্য উপাত্ত উপস্থাপনের লক্ষে আজকে এই সংবাদ সম্মেলনে হাজির হয়েছি। প্রকৃত ঘটনা হলো- বাউফর উপজেলার বগা ইউনিয়নের পশ্চিম কায়না মৌজার, ১০০নং জেএল এর সিএস খতিয়ান নং-৪২, আর এস খতিয়ান নং-১৭৩, এসএ খতিয়ান নং-৬৮, যাহার ০২, ০৩, ০৪, ০৫, ৬, ০৮ ও ৯৯৬ নং দাগের মোট জমি ৮৭ শতাংশ। যাহার মূল মালিক ছিলেন আমার দাদা গঞ্জুর আলী মৃধা। তার মৃত্যুতে আমার পিতা ও চাচারা ওয়ারিশ সূত্রে মালিকানা নিয়ে ভোগ দখল করছি। এই জমিতে বাড়ি ঘর, পুকুর ও চলাচলের রাস্তা ঘাট আমরা ভোগ দখল করছি। আমাদের পরিবারে সদস্য ও ওয়ারিশরা অনেকেই কর্মসংস্থানের জন্য কিন্তু দেশ বিদেশে বাড়ির বাহিরে অবস্থান করি। তিনি আরও বলেন, এই সুযোগে পাশর্^বর্তী বাড়ির ফোরকান রাড়ি, হারুন রাড়ি, পারভেজ, রনি, সুজন, মিন্টু, সজিব, রাজ্জাক, নাসরিন, হনুফা, নজরুল ও মিল্টন রাড়ি গং রা একটি ভুয়া ও বানোয়াট নিলাম খরিদ দেখিয়ে পটুয়াখালী সিনিয়র সহকারী জজ আদালতে মোঃ কালু রাড়ি বাদী হয়ে আশের্^দ আলম মৃধাকে বিবাদী করে একটি দেওয়ানী মামলা দায়ের করে। যার নং- ৪১১/২০১৫। উক্ত মামলায় বাদী স্থগিতা আদেশের আবেদন করলে, বিজ্ঞ আদালত শুনানী মতে বাদীর আবেদন না-মঞ্জুর করে, বিবাদীরে রেকর্ডকে শুদ্ধ বলে ঘোষণা করেন এবং মামলাটি চলমান রয়েছে। অথচ, মিথ্যা , বানোয়াট ও মনগড়া প্রতিবেদনে বিজ্ঞ আদালত তাদের পক্ষে রায় দিয়েছেন বলে দাবী করা হয়েছে। যা মিথ্যা, বানোয়াট , প্রতারণা ও আদালত আবমাননার সামিল।ভুক্তভোগী নাসির মৃধা বলেন, বাউফলের বগা ইউনিয়ন ১০১নং জেএল এর ১নং খাস খতিয়ানের ৮২নং খাল শ্রেণীর দাগের জমির উপর দিয়ে এবং কছিু রেকর্ডীয় জমির মধ্যে দিয়ে স্থানীয়দের চলাচলের জন্য বাউফল উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন করলে, তিনি দাপ্তরিক পত্রে মাধ্যমে রাস্তা নির্মাণের আদেশ প্রধান করেন। সরকারী আদেশ থাকার পরেও উক্ত স্থানে রাস্তা নির্মাণ করতে গেলে গ পাশর্^বর্তী বাড়ির ফোরকান রাড়ি, হারুন রাড়ি, পারভেজ, রনি, সুজন, মিন্টু, সজিব, রাজ্জাক, নাসরিন, হনুফা, নজরুল ও মিল্টন রাড়ি গং রা সম্মিলিত হয়ে বাধা প্রদান, ৫ লাখ টাকার চাদা দাবী করে। চাদা দিতে অস্বীকার করলে আমিসহ আমাদের ওয়ারিশ গণকে মারধর, জখম, অঙ্গহানী ও হত্যার হুমকি প্রদান করে।তিনি আরও বলেন, এ ঘটনায় বাউফল থানায় একাধিক সাধারণ ডায়েরীসহ আদালতে ১৪৪ দ্বারা জারী চেয়ে আমরা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট আদালতে আবেদন করি। উক্ত আবেদনের পরিপ্রেক্ষিতে বিরোধীয় জমিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি-সহকারী কর্মকর্তাকে জমির ম্যাপ, দখল প্রতিবেদন, কাগজপত্রসহ বিস্তারিত প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন এবং বিবদী ফেরকান রাড়ি গং কে আদালতে হাজির হয়ে জবাব দাখিলের আদেশ প্রদান করেন। ভোক্তভোগী ইমরান মৃধা বলেন, আমাদের পুরুষদের অনুপস্থিতিতে বাড়ির নারীদের নানান ধরনে হয়রানী নির্যাতন, শ্লীতহানী ও খুনের উদ্যেশ্যে স্ব-স্বস্ত্র হামলা করে। গত ২০২১ সালের ২১ ফেব্রুয়ারী রাত ২.০০ টার দিকে জমি থেকে উচ্ছেদের উদ্যেশ্যে হামলা করে। এসময় আমাদের ওয়ারিশ আব্দুল মালেক মৃধা ও তা স্ত্রী জাহানারা বেগমকে বেধম মারধর করে আহত করে। এ ঘটনায় পটুয়াখালীর বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন আদালতে ফোরকান ও হারুণ রাড়ি সহ ৬জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় ফোরকান ও হারুণ রাড়ি দীর্ঘনি কারাগারে থাকে। আসামীরা জেল থেকে বের হয়ে আবারও একই কাজ করছে।এ ছাড়াও প্রতিপক্ষ ফোরকান রাড়ি, হারুন রাড়ি, পারভেজ হিরো, রনি, সুজন, মিন্টু, সজিব, রাজ্জাক, নজরুল ও মিল্টন রাড়ি গংদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরি ডাকাতি, গুম, নারী ও শিশুর প্রতি নির্যাতনের মামলা রয়েছে। প্রতিপক্ষরা সন্ত্রাসী, ভূমি দস্যু ও লাঠিয়াল বাহিনী। তারা আইন কানুন কিছুই মানে না। আমাদের পরিবারের ০৭জন সদস্য প্রবাসী। তারা এক একজন রেমিটেন্স যোদ্ধা। এই সুযোগে আমাদের থেকে অবৈধ ভাবে আর্থিক লাভবান হওয়ার আশায় আমাদের উপর অত্যাচার ও নির্যাতন চালিয়ে যাচ্ছে। বার বার চাদা দাবী করে, সন্ত্রাসীরা প্রবাসীদেরও ফোন করে হুমকি দামকি প্রদান ও গালিগালাজ করে। তাদের ভীতির মধ্য রেখে মানসিক নির্যাতন করছে ও সম্মানহানীর ভয়ে দেশে আসতে পারছে না। আমরা তাদের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ ও আইনের আশ্রয় গ্রহণ করায়, আমাদের উপর ক্ষিপ্ত হয়ে, তথাকথিত ভূাইফোড় অনলাইন সাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্মানহানীকর প্রতিবেদন করিয়ে চলছে। যা সম্পূর্ণ মিথ্যা। আমরা এই অত্যাচারের হাত থেকে বাচতে চাই, এর প্রতিকার চাই।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানকে হুমকির অভিযোগ, জমশেদ আলীর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি ওয়ারেন্ট, এলাকায় পলাতক।
​ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের খামখেয়ালি নাকি অবহেলা? ভেঙে যাওয়া ব্রিজেই চলছে ঝুঁকি নিয়ে চলাচল
চাটখিলে প্রাথমিক শিক্ষক বদলি কমিটি সদস্য হলেন সাবেক ছাত্র নেতা বাবু ও মাসুদ রানা
চাটখিলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
ফরিদপুরের নগরকান্দায় পিতা কর্তৃক প্রবাসী ছেলের বউকে তালাক
সুনামগঞ্জে মারামারির ঘটনার সিসিটিভির ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর বক্তব্যে যাচাই করে ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
চট্টগ্রামে ঘুসের টাকাসহ দুদকের হাতে সাব-রেজিস্ট্রার গ্রেফতার
চাটখিলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

You cannot copy content of this page