৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ সখিপুরে ২৫ বছরের সংসারে নির্যাতনের অভিযোগ বিচার চান অসহায় গৃহবধূ প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি,শিশু অধিকার দিবসের উদ্বোধনী অনুষ্ঠান সুনামগঞ্জে শিশু কিশোররা উপভোগ করেন রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ চকরিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ বিভিন্ন অভিযোগে ৬ প্রতিষ্টান কে জরিমানা জগন্নাথপুরে প্রয়াত নুর মিয়া চৌধুরীর সম্পত্তি বণ্টন নিয়ে জটিলতা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে তক্তারচালা বাজারে মানববন্ধন
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

বাঁশখালী চাঁপাছড়ি গ্রামের কৃতী সন্তান প্রফেসর ডক্টর সিদ্দিক আহমেদ নিযুক্ত হলেন স্বনামধন্য ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ট্রেজারার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোহাম্মদ সায়মুন চৌধুরী বিশেষ প্রতিনিধি।

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ট্রেজারার হিসেবে যোগদান করলেন বাঁশখালী চাঁপাছড়ি গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী গবেষক ও শিক্ষাবিদ প্রফেসর ড. সিদ্দিক আহমেদ চৌধুরী। তিনি বর্ণাঢ্য পেশাগত জীবনে ক্যারিয়ারের অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সাবেক জনপ্রিয় শিক্ষক ও উক্ত বিভাগের চেয়ারম্যান ছিলেন। বাঁশখালীর এই কৃতী সন্তান প্রফেসর ড. সিদ্দিক আহমেদ চৌধুরী এবার যোগ দিলেন দেশের স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ট্রেজারার হিসেবে।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতির এক নিয়োগ আদেশের প্রেক্ষিতে আগামী ৪ বছরের জন্য তিনি গত ২০ জানুয়ারি ২০২৪ ইং উক্ত পদে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন। প্রফেসর ড. সিদ্দিক আহমেদ চৌধুরী চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ৪ নং বাহারছড়া ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের পশ্চিম চাঁপাছড়ি গ্রামের মোহাম্মদ আলী চৌধুরী বাড়ির এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। প্রফেসর সিদ্দিক আহমেদ চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। দেশ ও বিদেশের বিভিন্ন স্বনামধন্য গবেষণা জার্নালে তাঁর অনেকগুলো প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী লাভের গৌরব অর্জন করেন।প্রতিষ্ঠান ও সংগঠনের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। এসবের মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল ও এএফ রহমান হলের প্রভোস্ট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য, চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি, চবি ফাইন্যান্স কমিটির সদস্য, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ট্রেজারার, বাঁশখালী ডিগ্রি কলেজ গভর্নিং বডির সদস্য, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) প্রতিষ্ঠাতা সিন্ডিকেট সদস্য, বাঁশখালী সমিতি চট্টগ্রামের উপদেষ্টা, পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের হীরকজয়ন্তী উদযাপন কমিটির চেয়ারম্যান সহ এসব উল্লেখযোগ্য পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তিনি বাঁশখালী ও বাঁশখালীবাসীর প্রতি তাঁর গভীর মমত্ববোধ ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন।বিশ্ববিদ্যালয়ে বাঁশখালীর শিক্ষার্থীদের যেকোন সমস্যায় তিনি অভিভাবক হিসেবে পাশে থেকেছেন। বিশ্ববিদ্যালয়ের পড়াশুনা চালিয়ে নেয়ার ক্ষেত্রে বাঁশখালীর অনেক শিক্ষার্থীকে তিনি আর্থিকভাবেও সহযোগিতা করতেন। তাঁর প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা এবং সুপারিশে বাঁশখালীর অনেক শিক্ষিত তরুণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি লাভ করেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সভাপতি হিসেবে গুরু দায়িত্ব পালনকালে তিনি বাঁশখালীর স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সোচ্চার ভূমিকা পালন করেন।বিশেষ করে বাঁশখালী সমুদ্র সৈকতের উন্নয়ন ও বাঁশখালী উপকূলে গার্মেন্টস পল্লী গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট দপ্তরে দাবি জানান। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। প্রথম সন্তান মেহসান আহমেদ চৌধুরী একটি স্বনামধন্য কোম্পানির আইটি এক্সিকিউটিভ হিসেবে কর্মরত। দ্বিতীয় সন্তান সিলমা সুবাহ চৌধুরী পোর্ট সিটি ইউনিভার্সিটির আইন বিভাগের লেকচারার, তাঁর স্বামী বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সহকারী জজ হিসেবে কুমিল্লায় কর্মরত আছেন। এলাকাবাসীর সাথে আলাপকালে জানা যায় তাঁর এসব অর্জনে সবাই খুশি এবং তাঁকে জমকালো অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন
ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস
রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ
সখিপুরে ২৫ বছরের সংসারে নির্যাতনের অভিযোগ বিচার চান অসহায় গৃহবধূ
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি,শিশু অধিকার দিবসের উদ্বোধনী অনুষ্ঠান সুনামগঞ্জে শিশু কিশোররা উপভোগ করেন
রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ
চকরিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ বিভিন্ন অভিযোগে ৬ প্রতিষ্টান কে জরিমানা

You cannot copy content of this page