১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত। উখিয়ায় পুলিশের যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২ পটিয়ায় মেয়ের বিরুদ্ধে পিতা মাতার সংবাদ সম্মেলন। সাতকানিয়ায় হত্যা মামলায় দুই পলাতক আসামি গ্রেপ্তার
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

জৈন্তাপুরে ভূট্টা চাষ বিষয়ক কৃষক পর্যায়ে মাঠ দিবস অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি

জৈন্তাপুরে ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলে কৃষি প্রকল্পের আওতায় স্হাপিত ভুট্টা চাষ বিষয়ে স্হানীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৮ই জানুয়ারি) বিকেল ৩ঘটিকায় উপজেলার নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত ডৌডিক এলাকায় ব্লক নিজপাট -১ এ এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এই মাঠ দিবসে উপজেলা কৃষি কর্মকর্তা শামিমা আক্তারের সভাপতিত্বে ও উপ সহকারী কৃষি কর্মকর্তা মো সাহাবউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মতিউজ্জামান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট এর অতিরিক্ত উপ পরিচালক ( উদ্যান) মিজ তামান্না নাহার।মাঠ দিবসে স্হানীয় কৃষকদের উপস্থিতিতে অতিথিবৃন্দ উপজেলার পতিত জমি এবং আমন ফসল কেটে সেই জমিতে পুনরায় মৌসুমের ২য় ফসল, উচ্চ ফলনশীল সেই সাথে উচ্চ বাজারমূল্য ও স্বপ্ল সেচে চাষযোগ্য ফসল ভুট্টার আবাদ নিয়ে আলোচনা করা হয়।সভায় চলতি মৌসুমে জৈন্তাপুর উপজেলায় প্রথমবারের মত চাষকৃত পাঁচ বিঘা জমিতে ভুট্টার প্রদর্শনী প্রাপ্ত কৃষক ও স্হানীয় অন্যান্য ফসল আবাদকৃত কৃষকদের ভুট্টা চাষ বিষয়ে উদ্বুদ্ধকরণ ও পরামর্শ প্রদান করা হয়।এ সময় মাঠ দিবসের আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, জৈন্তাপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা গৌতম চন্দ্র সূত্রধর, ভুট্টা প্রদর্শনীর কৃষক আব্দুল জব্বার, সামসউদ্দিন, শিপন আহমেদ, শহীদ আলি সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও স্হানীয় কৃষক কৃষাণী সহ অন্যান্যরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page