১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত। উখিয়ায় পুলিশের যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২ পটিয়ায় মেয়ের বিরুদ্ধে পিতা মাতার সংবাদ সম্মেলন। সাতকানিয়ায় হত্যা মামলায় দুই পলাতক আসামি গ্রেপ্তার
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

সাড়ে চার হাজার শীতার্তদের উষ্ণতায় পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ জামালপুর সদর প্রতিনিধি

প্রতিবছর প্রচন্ড শীতে সবচেয়ে বেশি দুর্দশায় পড়েন অসহায় ও হতদরিদ্র মানুষজন।দারিদ্রসীমার নিচে থাকা মানুষদের পোহাতে হয় বাড়তি ভোগান্তি। সেই কথা ভেবে শীতার্তদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে ৪ হাজার ৫ শত অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জামালপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু।দুপুরে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ কম্বল বিতরণ করা হয়৷এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ,সহ-সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি,যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ সফিক গেন্দা,পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, কাউন্সিলর শাহীনুর রহমান শাহীন,কাউন্সিলর বিজু আহমেদ,কাউন্সিলর এমদাদুল ইসলাম জীবন,কাউন্সিলর রাজীব সিংহ সাহা প্রমুখ।জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু বলেন, একটি শীতবস্ত্র হলো একজন অসহায় শীতার্ত মানুষের অস্ত্র। তাই মানবিক দিকগুলো বিবেচনা করে যেখানে শীতকালে তীব্র শীতে স্থবির হয়ে যায় সবকিছু। সেখানে অন্তত শীতকালের মানবিক সাহায্য হিসেবে একটি মোটা কম্বল অসহায় মানুষগুলোর গায়ে জড়িয়ে দেয়ার মতো প্রশান্তি আর নেই।তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার মানুষের বিপদে-আপদে সব সময় পাশে আছে। শীতের প্রকোপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। পুরো শীত মৌসুমে শীতার্ত মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, আমার শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শীত মৌসুম জুড়ে অব্যাহত থাকবে। আমি পৌরসভার মেয়র হিসেবে পৌর এলাকার প্রত্যেকটি শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করবো।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page