১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ডলারে বেতন ও নিরাপদ রেমিট্যান্স নিশ্চিতে কোকা-কোলা মালদ্বীপের প্রধান নির্বাহীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক চাটখিল দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা এবং মেডিকেল ক্লাস চালুর দাবিতে দশমতম দিন ধরে রাস্তা অবরোধ চলছে সাতকানিয়ায় আওয়ামী লীগ সমর্থককে গুলি ও কুপিয়ে জখম: গ্রেপ্তার ১ চট্টগ্রাম সিটির ২২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা ধানসিঁড়ি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসক! প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস টেকনাফের গহীন পাহাড়ে যৌথ অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার পটিয়ায় পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৩। বিদ্যুৎ বিলের তীব্র ঝাঁকুনি: হাটহাজারীতে ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক, ক্ষোভ তুঙ্গে
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

চট্টগ্রামে সার্জেন্টের হাতে সার্জেন্ট লাঞ্ছিত, নেপথ্যে অবৈধ ‘গাড়ি বাণিজ্য’

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে এক ট্রাফিক সার্জেন্টের হাতে লাঞ্ছিত হয়েছেন আরেক সার্জেন্ট। এ ঘটনায় ভুক্তভোগী সার্জেন্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে নগরীর ডবলমুরিং থানার কদমতলী ট্রাফিক পুলিশ বক্সে ট্রাফিক বন্দর বিভাগের সার্জেন্ট জাহেদুর রহমান দক্ষিণ বিভাগের সার্জেন্ট ইফতি খানকে গাড়ি আটকের ঘটনায় লাঞ্ছিত করেন।জানা গেছে, কদমতলী এলাকায় অবৈধ গ্রাম অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালাচ্ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক দক্ষিণ বিভাগের সার্জেন্ট ইফতি খান। এসময় তিনি বেশ কয়েকটি অবৈধ অটোরিকশা আটক করেন। পরে বন্দর বিভাগের সার্জেন্ট জাহেদুর রহমান এসে সার্জেন্ট ইফতির কাছে গাড়ি আটকের বিষয়টি জানতে চান। একপর্যায়ে তাকে লাঞ্ছিত করেন সার্জেন্ট জাহেদুর।এদিকে এ ঘটনার ভিডিও ধারণ করতে গেলে এই প্রতিবেদককেও বিব্রত করেন সার্জেন্ট জাহেদুর। এসময় বিষয়টি নিয়ে তিনি নিউজ করতেও বলেন!খোঁজ নিয়ে জানা গেছে, সার্জেন্ট জাহেদুর রহমানের নামে নগরে একাধিক অবৈধ গ্রাম অটোরিকশা চলাচল করে। এসব অবৈধ গাড়ির বিরুদ্ধে কেউ ব্যবস্থা নিলে তিনি উল্টো তাকেই লাঞ্ছিত করে হুমকি-ধমকি দেন। এর আগেও তিনি এমন কাজ করেছেন বলে অভিযোগ রয়েছে।এ বিষয়ে জানতে চাইলে সার্জেন্ট ইফতি খান বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নিয়মিত অবৈধ গ্রাম অটোরিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় সার্জেন্ট জাহিদের একটি গাড়ি আটক করি। এতে ওনি ক্ষুব্ধ হয়ে কর্তব্যরত অবস্থায় আমাকে লাঞ্ছিত করেন। বিষয়টি জোনাল ডিসি স্যারকে জানিয়েছি।’অভিযোগের বিষয়ে জানতে চাইলে সার্জেন্ট জাহেদুর রহমান বলেন, ‘সহকর্মীর সঙ্গে যা ইচ্ছে তাই করবো, তাতে আপনার কী? ইফতি আমার ফোন না ধরে গাড়ি আটক করায় এমনটা করেছি।’এ বিষয়ে বন্দর ট্রাফিক (প্রশাসন) রফিকুর ইললাম বলেন, ‘সার্জেন্ট ইফতি আইন অনুযায়ী কাজ করেছেন। অবৈধ গাড়ি আটক করা অপরাধ নয়। কিন্তু গাড়ি আটক করায় সার্জেন্ট জাহিদুর ইফতিকে লাঞ্ছিত করে অপরাধ করেছেন। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page