১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
উদ্বোধনের আগেই শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে পানি লিকেজ, নির্মাণ মান নিয়ে প্রশ্ন জ্বালানি সংকট কাটাতে দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী আঞ্চলিক লজিস্টিক হাব হিসেবে চট্টগ্রাম বিমানবন্দর ব্যবহারের প্রস্তাব চট্টগ্রাম চেম্বারের জয়পুরহাটে যুবকের মরদেহ উদ্ধার। মহেশখালীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত জনপ্রিয় হওয়ার আগে সুরকার আইয়ুব বাচ্চুর যেসব কালজয়ী সৃষ্টি খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মালদ্বীপ বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান অনুকূল পরিবেশ না হলে ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়াকে হারানোর বিশ্বাসই আমাদের জয় এনে দিয়েছে: মেহেদী হাসান মিরাজ
আন্তর্জাতিক:
প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসর যাচ্ছেন হামাসপ্রধান খলিল আল-হাইয়া আফগানিস্তানে তালেবান শাসনের পাঁচ বছর: অর্জন, ব্যর্থতা ও বর্তমান পরিস্থিতি ইরানি পাইলটদের আটক রাখার দাবি ভিত্তিহীন, জানাল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান
     
             

গ্যাস সংকট নিরসনের দাবিতে চট্টগ্রাম নাগরিক ফোরামের মানব বন্ধন ও স্মারক লিপি প্রদান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

গ্যাস সংকটে চট্টগ্রাম নগরীর নাগরিক জিবন অতিষ্ঠ হয়ে উঠেছে। গ্যাস সংকট থেকে নাগরিকদের মুক্তির দাবীতে চট্টগ্রাম নাগরিক ফোরাম(সিসিএফ) সর্বস্তরের নাগরিকদের নিয়ে মানববন্ধন পূর্বক কর্নফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কতৃপক্ষের নিকট স্মারকলিপি প্রদান করেছে।
১০ জানুয়ারি’২৪ ইং বুধবার বেলা ১২ টায় চট্টগ্রাম নগরীর ষোলশহরস্থ কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের প্রধান কার্যালয়ের সামনে নাগরিক ফোরামের উদ্যোগে এক বিশাল মানববন্ধনের পর চট্টগ্রাম কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবু সাকলায়েনের নিকট এক স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারক লিপি প্রদান করেন চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিষ্টার মনোয়ার হোসেন।এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব সাংবাদিক মোঃ কামাল উদ্দিন, সাবেক এমপি মাজহারুল হক শাহ চৌধুরী সাবেক মন্ত্রী জহুর আহমদ চৌধুরীর সন্তান ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ জসিম উদ্দীন, চট্টগ্রাম নাগরিক ফোরাম নেতা লেখক ও গণমাধ্যমকর্মী মোঃ কামরুল ইসলাম, নাগরিক ফোরাম নেতা মনসুর আলাম সহ প্রমুখ।ব্যারিষ্টার মনোয়ার হোসেন স্মারক লিপি প্রদান কালে বলেন, বন্দর নগরী চট্টগ্রামের বাসিন্দারা তীব্র গ্যাস সংকটের সম্মুখীন হচ্ছেন এই অবস্থায় রান্নার জন্য তাদের বিকল্প উপায়ে যেতে বাধ্য হতে হচ্ছে কিংবা বাইরে থেকে তারা খাবার কিনে খেতে হচ্ছে। শিল্প কারখানায় তীব্র গ্যাস সংকটের কারনে উৎপাদন ব্যহত হচ্ছে।তিনি আরো বলেন, চট্টগ্রাম নাগরিক ফোরাম সব সময় চট্টগ্রামের মানুষের দুঃখ- দুর্দশা তুলে ধরে। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব নিজ হাতে নিয়েছেন। কর্ণফুলী টানেল, কক্সবাজার পর্যন্ত রেল পথ সম্প্রসারণ জলাবদ্ধতা নিরসন প্রকল্পে হাজার হাজার কোটি টাকা তিনি বরাদ্দ দিয়েছেন, কিন্তু এ গ্যাস সংকট, জলাবদ্ধতা সমস্যা ও নতুন কালুরঘাট সেতু নির্মাণ না করার কারনে নানা উন্নয়নের সুফল মানুষ আজ ভোগ করতে পারছেনা।
তিনি বলেন, বৃহত্তর চট্টগ্রামের শিল্প ও আবাসিক খাতে চলমান গ্যাস সংকট ও গ্রাহক ভোগান্তি নিরসনে জরুরী পদক্ষেপ নিয়ে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে। গ্রাহকদের অসরবরাহকৃত গ্যাসের জন্য বিল করা যাবে না। ইতিমধ্যে এই ধরনের সংগৃহীত বিলের অর্থ গ্রাহকদের ফেরত দিতে হবে। চট্টগ্রামে সরবরাহকৃত ২৮০ মিলিয়ন ঘনফুট থেকে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মেঘনা ঘাঁটে বেসরকারি বিদ্যুৎ খাতে সরবরাহ করার যে নির্দেশনা জারি করা হয়েছে তা বাতিল করতে হবে। কেননা এ ধরনের পদক্ষেপ গ্যাস সংকটকে আরো তীব্র করবে। গ্যাস সংকট, গ্রাহক ভোগান্তি নিরসনে আগামী দু সপ্তাহের মধ্যে যথাযত পদক্ষেপ নিতে ব্যর্থ হলে সকলের সাথে আলোচনা করে ব্যপক কর্মসূচীর মাধ্যমে দাবি আদায়ে বাধ্য করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page