২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় বাজালিয়া উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা হাম-রুবেলা মুক্ত করতে বাঁশখালীতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু। পরিবারের সুখ-শান্তি কামনায় বৌদ্ধ ভিক্ষুকে পিণ্ডদান করলেন টমাস চাকমা দুই যুগধরে সেবা থেকে বঞ্চিত পানছড়ি এলাকাবাসী। চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন, ১৬ ফ্লাইটে যাবেন ৬ হাজার হাজি চট্টগ্রামে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ কুরুইন টাইগার ক্লাবের নতুন কমিটির শুভ উদ্বোধন, নবনির্বাচিত সভাপতি মোঃ সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন অ্যামোনিয়া নেই, উৎপাদনও নেই—বন্ধ ডিএপি প্ল্যান্ট ইছামতি নদীর ভাঙন রোধে ব্লক স্থাপনের উদ্যোগ, রাঙ্গুনিয়ায় পরিদর্শন প্রতিনিধি দলের পটিয়ায় হামের টিকাদান শুরু।
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

নাগেশ্বরীতে নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে ভোট গ্রহণ কর্মকর্তাদের টাকা নিয়ে নয়-ছয়,তিন দিন পরে ফেরত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক 

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা নির্বাচন অফিসারের বিরুদ্ধে ভোট গ্রহণ কর্মকর্তাদের যাতায়াতের ভাতার টাকা নিয়ে নয়-ছয় করার অভিযোগ উঠেছে। ভোট গ্রহণ কর্মকর্তাদের ভোট কেন্দ্রে যাওয়ার আগে সকল কর্মকর্তাদের যাতায়াতের টাকা বাদ দিয়ে সম্মানির টাকা দেয়া হয়।ভোট গ্রহণ শেষে অনেকেই যাতায়াতের টাকার বিষয়ে জানতে চাইলে প্রিজাইডিং অফিসারগণ বলেন আমাদেরকে যাতায়াতের টাকা দেয়া হয় নাই। নির্বাচন অফিস সুত্রে জানা যায়, নাগেশ্বরী উপজেলায় ১শত ২৭ টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। এর মধ্যে ২হাজার ৩শত ৩০জন কর্মকর্তা প্রশিক্ষণ গ্রহণ করেন।জন প্রতি ১হাজার টাকা হিসাব অনুযায়ী প্রায় ২৩ লক্ষ ৩০ হাজার টাকা নয়-ছয় করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জল হোসেন। ইতমধ্যেই অফিসে ভোটের ফলাফল জমা দিয়ে অনেকেই চলে যায়।পরবর্তীতে টাকা দেয়ার সংবাদ পেয়ে কর্মকর্তাগণ পূনঃরায় অফিসে যোগাযোগ করলে তারা বলেন, বিল ভাউচার করে দিয়ে টাকা গ্রহণ করেন। এখানেই শেষ নয়, জনপ্রতি যাতায়াত বাবদ ১হাজার টাকার ১শত ৪০ টাকা কর্তন করে ৮শত ৬০ টাকা প্রদান করেন। টাকা নেয়ার সময় প্রিজাইডিং কর্মকর্তাগণ ব্যাপক হয়রানির স্বীকার হয়।এতে ভোট গ্রহণ কর্মকর্তাদের মাঝে চাপা ক্ষোভের সৃষ্টি হয়। জানা গেছে যাতায়াতের এক হাজার টাকার এক শত ৪০ টাকা অফিস কর্তন করে। ভোটোর তিন দিন পরে আবার ১শত ৩০ টাকা ফেরত দেয়।শুধু তাই নয়, ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব না পাওয়া হাফিজুর রহমানসহ অনেকেই অভিযোগ করে বলেন, ভোটের প্রশিক্ষণ প্রাপ্ত লোকদের বাদ দিয়ে অবৈধভাবে যোগাযোগের মাধ্যমে নতুন নতুন লোকদের নিয়োগ দেয়া হয়েছে।এছাড়াও দায়িত্ব পালন করার পরেও অনেককেই প্রশিক্ষনের টাকা দেয়া হয়নি। ঘটনার বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জল হোসেনের সাথে যোগাযোগ করলে, তিনি বলেন ইতিপূর্বের নির্বাচনে কর্মকর্তাগণ সঠিক ভাবে মালামাল পৌছে না দেয়ার কারনে যাতায়াতের টাকা পরে দেয়া হয়েছে।১শত ৪০টাকা কর্তনের বিষয়ে বলেন, এটা হিসাব রক্ষণ অফিস ভ্যাট ট্যাক্স হিসেবে কেটে নিয়েছিল, পরবর্তিতে ১০টাকা কর্তন করে বাকি টাকা ফেরত দেয়া হয়েছে। কিন্ত বেশী দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাগন টাকা ফেরত পাননি বলে অভিযোগ করেছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page