২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
‘আমার মৃত্যুর জন্য জামালগঞ্জের ইউএনও দায়ী’, ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনায় এসিল্যান্ড সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান এবং পুশইন প্রতিরোধে পৃথক দুটি জনসচেতনতামূলক সভা প্রধানমন্ত্রীর কাছে ১৭ বছর তৃণমূলের নির্যাতিত ও ত্যাগিদের মূল্যায়নের দাবীতে যুবদল নেতার খোলা চিঠি রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় এজাহার ঠাকুরগাঁওয়ে রুহিয়া মাটিতে বিদেশি ফল আনারকলি চাষে সফল উদ্যোক্তা রিমুন উপনির্বাচনে রুহিয়ায় বাবার পক্ষে ধানের শীষের প্রচারণায় মেয়ে ডা. ফাইজা পটিয়ায় নাস্তা কম হওয়ায় শ্বাশুড় বাড়ির নির্যাতনে ৩মাসের অন্ত:সত্বা গৃহবধূর মৃত্যু। সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তেজিত জনতার বাসে আগুন ও ফায়ার সার্ভিস আটকে বিক্ষোভ পটিয়ায় মিনিট্রাকের ধাক্কায় পথচারী নিহত। পটিয়ায় লুট হওয়া চিনি লামা হতে উদ্ধার।
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

নৌকায় ভোট দিয়ে অপরাজনীতি ও মানুষ হত্যার জবাব দিবেন- কালাম

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিনিধি:

রাজশাহী-৪ (বাগমারা) আসনের আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন,
আপনারা নৌকায় ভোট দিয়ে অপরাজনীতি ও মানুষ হত্যার জবাব দিবেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন। আসুন বাগমারাকে এবার শান্তির বাগমারা গড়ে তুলি। বাগমারা থেকে সকল হানাহানি, দূর্নীতি, রাহাজানি, চাঁদাবাজি দূর করা হবে। বাগমারায় আর কোন নিয়োগ বানিজ্য হবে না। কোন মা বোনের ইজ্জত হানি হবে না। উন্নয়ন দিয়ে বাগমারা নতুন রুপে গড়ে তোলা হবে। কোন বেকার সমস্যা থাকবে না। সবাইকে যোগ্যতা অনুযায়ী কর্ম দেওয়া হবে। তাই আগামী ৭ তারিখ আপনারা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আমি আজীবন আপনাদের পাশে সেবক হয়ে থাকতে চাই।
বুধবার (৩ জানুয়ারী) বাগমারা উপজেলা সদরের ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল জনসভায় এসব কথা বলেন তিনি।
বেলা ২ টার সময় জনসভার আনুষ্ঠানিকতা হওয়ার কথা থাকলেও বেলা ১২ টার মধ্যে মাঠ কানায় কানায় পূর্ন হয়ে যায়। বাগমারার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভা থেকে হাজার হাজার নারী পুরুষ দুপুরের মধ্যেই ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আবুল কালামের প্ল্যাকার্ড ও ব্যানার সহ নৌকা নৌকা শ্লোগানে মাঠে প্রবেশ শুরু করেন।
জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও নৌকার নির্বাচন পরিচোলনা কমিটির আহ্বায়ক অ্যাড. ইব্রাহীম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগমারায় নৌকার মাঝি অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
নৌকা মাঝি কালাম আরও বলেন, আ’লীগ সভাপতি, দেশরত্ন শেখ হাসিনা আজ রাজশাহী জেলা আওয়ামী লীগ আয়োজিত পুঠিয়া বানেশ্বরের মহাসমাবেশে ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে নৌকার পক্ষে কাজ করতে বলেছেন। নৌকার সম্মান রক্ষায় নৌকার পক্ষে নেতাকর্মীদের মাঠে থাকতে বলেছেন। যারা আ’লীগ অথচ নৌকার বিপক্ষে আছেন তাঁরা কখনো আ’লীগ ছিলো না। এঁরা দলে অনুপ্রবেশকারী এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেছেন তিনি।
আগামী ৭ জানুয়ারী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ বাগমারা আসনের নৌকার মাঝি তাহেরপুর পৌরসভার তিনবারের নির্বাচিত সফল মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদের পক্ষে বাগমারা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রায় ৫০ হাজার নারী পুরুষ উপস্থিত ছিলেন।
জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রাবি’র শিক্ষক ড. পিএম শফিকুল ইসলাম, জেলা আ’লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড জাকিরুল ইসলাম সান্টু, ভবনাীগঞ্জ বানিক সমিতির সভাপতি উপজেলা আ’লীগর সহ-সভাপতি জাহাঙ্গীর আলাম হেলাল, জেলা আ’লীগের কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ প্রতীক দাশ রানা, উপজেলা আ’লীগর সহ-সভাপতি শ্রীপুর ইউপি চেয়ারম্যান কমবুল হোসেন, গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর সরকার, যোগিপাড়া ইউপি’র সাবেক চেয়ারম্যান কামাল হোসেন, ঝিকরা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, মাড়িয়া ইউপি আ’লীগর সাধারন সম্পাদক শামসুল ইসলাম, গনিপুর ইউপি আ’লীগর সহ-সভাপতি এসএম এনামুল হক, উপজেলা আ’লীগর যুগ্ম সম্পাদক সিরাজ উদ্দিন সুরুজ, বাসুপাড়া ইউপি’র সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, শুভডাঙ্গা ইউপি আ’লীগের সভাপতি আব্দুল হাকিম, গোবিন্দপাড়া ইউপি আ’লীগর সভাপতি আশরাফুল ইসলাম, হামিরকুৎসা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, কাচারীকোয়ালীপাড়া ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, আউচপাড়া ইউপি আ’লীগর সভাপতি সরদার জান মোহাম্মাদ, ভবানীগঞ্জ পৌর আ’লীগর সাবেক সম্পাদক মামুনুর রশিদ মামুন, ভবানীগঞ্জ পৌর আ’লীগর সম্পাদক আব্দুল জলিল, বীর মুািক্তযোদ্ধা বীরেন্দ্রনাথ সরকারসহ বিভিন্ন ইউনিয়ণ ও পৌরসভার নেতৃবৃন্দ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

‘আমার মৃত্যুর জন্য জামালগঞ্জের ইউএনও দায়ী’, ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনায় এসিল্যান্ড
সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান এবং পুশইন প্রতিরোধে পৃথক দুটি জনসচেতনতামূলক সভা
প্রধানমন্ত্রীর কাছে ১৭ বছর তৃণমূলের নির্যাতিত ও ত্যাগিদের মূল্যায়নের দাবীতে যুবদল নেতার খোলা চিঠি
রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় এজাহার
উপনির্বাচনে রুহিয়ায় বাবার পক্ষে ধানের শীষের প্রচারণায় মেয়ে ডা. ফাইজা
পটিয়ায় নাস্তা কম হওয়ায় শ্বাশুড় বাড়ির নির্যাতনে ৩মাসের অন্ত:সত্বা গৃহবধূর মৃত্যু।
সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তেজিত জনতার বাসে আগুন ও ফায়ার সার্ভিস আটকে বিক্ষোভ
পটিয়ায় মিনিট্রাকের ধাক্কায় পথচারী নিহত।

You cannot copy content of this page