১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

চট্টগ্রামের বাঁশখালীতে ৩ আগ্নেয়াস্ত্র সহ এক সন্ত্রাসী র‌্যাবের হাতে আটক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৫ রাউন্ড কার্তুজসহ ০৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং অস্ত্রধারী সন্ত্রাসী নুর মোহাম্মদ(৩৮)কে গ্রেফতার করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম। গ্রেফতারকৃত সন্ত্রাসী অস্ত্রধারী নুর মোহাম্মদ উপজেলার হাজীরখীল গ্রামের মৃত শামসুল ইসলামের পূত্র বলে জানা গেছে।০১ জানুয়ারী’২৪ ইং সোমবার রাত সাড়ে ১০ টার সময় উপজেলার সরল বাজার এলাকার পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার আনুমানিক ২২.৩০ ঘটিকায় চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন সরল বাজার এলাকায় পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে আসামি নুর মোহাম্মদ (৩৮), পিতা-মৃত শামসুল ইসলাম, সাং-হাজীরখিল, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে তার হেফাজতে থাকা প্লাস্টিকের বড় বস্তার ভিতর হতে নিজ হাতে বের করে দেয়া মতে দেশীয় তৈরী ০৩টি আগ্নেয়াস্ত্র এবং ০৫ রাউন্ড কার্তুজসহ আসামিকে গ্রেফতার করা হয়।
আটককৃত আসামি নুর মোহাম্মদ র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত অস্ত্র দিয়ে দীর্ঘদিন যাবৎ স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তার এবং মাদক ব্যবসায়ীদের মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা প্রদানের কাজে জব্দৃকত অস্ত্র ব্যবহার করে আসছিল বলে জানিয়েছে। পরে র‌্যাবের আভিযানিক টিম আসামি ও উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায় হস্তান্তর করেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page