২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূর্তি আটক তুমি আমার জীবনের আলো সাতকানিয়ায় পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় নিহত ২ রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

অর্ধেক দামে ফ্রিজ বিক্রি করছেন ফ্রিজ প্রতীকের পার্থী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সজিব উদ্দিন চুয়াডাঙ্গা প্রতিনিধি >>>

চুয়াডাঙ্গা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী (ফ্রিজ প্রতীক) এমএ রাজ্জাক খানের মালিকানাধীন মিনিস্টার-মাইওয়ানের শোরুমে অভিযান চালিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১ জানুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গা সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (রাজস্ব ও ভূমি অধিগ্রহণ) শেখ মো. রাসেল অভিযান পরিচালনা করেন। তবে তিনি সেখানে আচরণবিধি ভঙ্গের প্রমাণ পাননি। স্বতন্ত্র প্রার্থী এমএ রাজ্জাক খান রাজ কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য। তার মালিকানাধীন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের মিনিস্টার ফ্রিজের ওপর চুয়াডাঙ্গাসহ দেশব্যাপী ৩৩-৫৩ শতাংশ ছাড় চলছে।চুয়াডাঙ্গা শহরের বড়বাজার এলাকার শোরুমে গিয়ে দেখা যায়, সেখানে শতশত নারী-পুরুষ ফ্রিজ কিনতে ভিড় করেছেন। ছাড়ের খবরে জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ ফ্রিজ কিনতে হুমড়ি খেয়ে পড়েছেন। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে। এরপরই ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান।চুয়াডাঙ্গা শহরের শহিদ আবুল কাশেম সড়কের মিনিস্টার শোরুম সূত্রে জানা গেছে, শুধুমাত্র ফ্রিজের ওপর অফার চলছে। প্রকারভেদে ৩৩, ৪০ ও ৫৩ শতাংশ ছাড়ে তিনটি অপশনে শীতের অফার দেওয়া হচ্ছে। শুধু চুয়াডাঙ্গায় না, দেশব্যাপী এ অফার চলমান রয়েছে। ফ্রিজ কিনতে শোরুমে শতশত নারী-পুরুষের ভিড় লক্ষ্য করা গেছে। চুয়াডাঙ্গা সদরের দীননাথ পুর গ্রাম থেকে আসা এক নারী বলেন, লোকমুখে শুনে ফ্রিজ কিনতে এসেছি। এখানে প্রকারভেদে ৩৩ থেকে ৫৩ শতাংশ ছাড়ে ফ্রিজ বিক্রি করছে। তাই আমিও ফ্রিজ কিনতে এসেছি।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পারদুর্গাপুর গ্রামের দিনমজুর ইমাদুল হক বলেন, বিভিন্নজনের থেকে শুনেছি ফ্রিজের ওপর ৫৩ শতাংশ ছাড় দিয়েছে। তাই কিনতে এসেছি।এ বিষয়ে জানতে চাইলে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী এমএ রাজ্জাক খান রাজ বলেন, দেশব্যাপী এ অফার চলছে। ডিসেম্বর মাসে আমাদের ক্লোজিং হওয়ায় দেশব্যাপী এ অফার চলে আসছে। আপনি দেশের অন্যান্য শোরুমেও খোঁজ নিন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট শেখ মো. রাসেল বলেন, আমি শোরুমে গিয়েছিলাম। এখানে নির্বাচনী আচরণবিধি ভঙ্ঘের কোনো ঘটনা ঘটেনি। খোঁজ নিয়ে জেনেছি দেশব্যাপী অফার চলছে। এটা নির্বাচন-কেন্দ্রিক কোনো অফার না। বিষয়টি আমার সিনিয়রদের জানাব।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page