১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর স্প্রিং ২০২৪ সেমিস্টারের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক 

২৩ ডিসেম্বর ২০২৩ শনিবার আইআইইউসির কেন্দ্রীয় মিলনায়তনে উক্ত ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর মান্যবর উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। আইআইইউসির উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মছরুরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে বক্তব্য রাখেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ, আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য ও ফিনেন্স কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমেদ চৌধুরী।

ওরিয়েন্টেশন প্রোগ্রামে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এএফএম আক্তারুজ্জামান কায়সার। বক্তব্য রাখেন শরীয়াহ অনুষদের ডীন প্রফেসর ড. মোস্তফা কামিল মাদানি ও আইন বিভাগের চেয়ারম্যান মঞ্জুর হোসেন পাটোয়ারী।প্রধান অতিথির বক্তব্যে আইআইইউসি উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ বলেন, আজকে এখানে উপস্থিত নবীন শিক্ষার্থীরা নিজের, বাবা মায়ের ও পরিবারের অনেক স্বপ্ন নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। নবীন এই শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে সর্বোচ্চ সহযোগী হতে আইআইইউসি বদ্ধপরিকর। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির নেতৃত্বে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের ট্রাস্টি বোর্ড গঠণের পর আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এ শিক্ষায় ও অবকাঠামোগত যে দৃশ্যমান উন্নয়ন হয়েছে তা এই বিশ্ববিদ্যালয়কে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালগুলির মত আইআইইউসিতেও এখন ভর্তিযুদ্ধ হয়। আইআইইউসির শিক্ষার্থীরা বর্তমানে নাসা, গুগল সহ বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানে কাজ করে দেশের নাম উজ্জ্বল করছে। আমি নবীন শিক্ষার্থীদের বলতে চাই, ভালো পড়ালেখার পাশাপাশি ভালো মানুষ হওয়াটা জীবনে অত্যন্ত জরুরী। একজন জ্ঞানী ও ভালো মানুষই একটি উন্নত জাতি গঠনে সর্বোচ্চ ভূমিকা রাখতে পারে।ওরিয়েন্টেশন প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন আইআইইউসির পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. গিয়াস উদ্দিন হাফিজ, বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. শামীমুল হক চৌধুরী, আইকিউএসির ডিরেক্টর প্রফেসর ড. দেলোয়ার হোসেন, সেন্টার ফর রিসার্চের মহা পরিচালক প্রফেসর ড. নাজমুল হক নদভী সহ ফ্যাকাল্টি ডীনবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, নবীন শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ । ওরিয়েন্টেশন অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আইআইইউসির প্রক্টর মোঃ ইফতেখার উদ্দিন।পবিত্র কোরআন তেলওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ওরিয়েন্টেশন অনুষ্ঠানের শুরু হয়। কোরআন তেলওয়াত করেন জনাব আতিকুল ইসলাম। এরপর আইআইইউসি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর স্প্রিং-২০২৪ সেশনের ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মাধ্যমে ১৬৫৪ শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page