১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

উখিয়ায় ১ লাখ ৬০ হাজার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

উখিয়া সংবাদদাতা

কক্সবাজারের উখিয়ার পালংখালী এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ সাড়ে ৩৩ হাজার টাকা উদ্ধার করা হয়।গ্রেপ্তার মঞ্জুর আলম প্রকাশ মঞ্জুর মিস্ত্রি (৫০) পালংখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব ফারির বিল এলাকার মৃত আবদুল জব্বারের ছেলে।মঙ্গলবার (২০ ডিসেম্ব) রাতে পালংখালী ইউনিয়নের পূর্ব পাড়ির বিল সর্দার বাড়ির এলাকার মঞ্জুর আলমের বসত বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।বুধবার (২১ ডিসেম্বর) বিকালে র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।বিজ্ঞপ্তিতে বলা হয়, উখিয়ার সর্দার বাড়ির এলাকায় মঞ্জুর আলমের বসতবাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা মজুদ রয়েছে- এমন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর সময় মঞ্জুর আলমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ লাখ ৬০ হাজার ইয়াবা, মাদক বিক্রয়ের নগদ সাড়ে ৩৩ হাজার টাকা, ২টি মোবাইল জব্দ করা হয়।তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে আসামি জানায়, সে দীর্ঘদিন ধরে অবৈধভাবে টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে টেকনাফ ও কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে বিক্রি করে। তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page