২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় মায়ের বকুনী খেয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা। ইতালি পাঠানোর নামে লিবিয়ায় জিম্মি ও ২২ লক্ষ টাকা আত্মসাৎ সুনামগঞ্জে মানব পাচার ট্রাইব্যুনালে মামলা রাজনীতিতে কেন এলেন? সমালোচনার জবাবে যা বললেন অভিনেত্রী চমক। খাগড়াছড়ি পানছড়িতে অসুস্থ নারীর চিকিৎসা সেবায় এগিয়ে এলো পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) রাজনীতিতে কেন এলেন? সমালোচনার জবাবে যা বললেন অভিনেত্রী চমক চট্টগ্রামে শতভাগ মেধা ও যোগ্যতায় কনস্টেবল নিয়োগের ঘোষণা পুলিশ সুপারের চট্টগ্রামে ওয়াসার সুয়ারেজ লাইন খনন মাটি চাপায় ২ শ্রমিক নিহত ২৫ এপ্রিল শুরু চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, ১১টি সিলিং ফ্যান চুরি সুন্দরবনের বনদস্যু ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আটক, অস্ত্র গোলাবারুদ উদ্ধার
আন্তর্জাতিক:
লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু
     
             

জনরোষ থেকে বাঁচতে বিএনপি এখন গর্তে ঢুকে গেছে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করেছিল তাদের বেলুন চুপসে গেছে। শক্তিশালী ভিটামিন দিয়েও তাদের দাড় করানো যাচ্ছে না। মানুষ সন্ত্রাসী কর্মকান্ডকে পছন্দ করে না। যারা সন্ত্রাসী কর্মকান্ড করে, গাড়ি পোঁড়ায়, মানুষ মারে, পেট্রোল বোমা মেরে মানুষ জীবন্ত পুঁড়িয়ে মারে তাদেরকে দেশের জনগণ বর্জন করেছে। তাই জনরোষ থেকে বাঁচতে বিএনপি এখন গর্তে ঢুকে গেছে।আজ রাংগুনিয়া উপজেলার সদর ইছাখালীস্থ উপজেলা আওয়ামী লীগের পার্টি অফিসের কার্যালয় থেকে বাইসাইকেল চালিয়ে এবং পথসভার মধ্যদিয়ে চতুর্থবারের মতো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রচারণা কার্যক্রম শুরু করেন।প্রচারণা কার্যক্রমে উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল মোনাফ সিকদার, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, পৌরসভার মেয়র শাহজাহান সিকদার, যুবলীগ সভাপতি বদিউর খায়ের লিটনসহ অসংখ্য নেতা কর্মী, যুবক ও সাধারণ জনগণ অংশ নেন।মন্ত্রী নির্বাচনী কার্যক্রম শুরু করার আগে প্রথমে মাজার জিয়ারত করে, পরে লিচুবাগান ফেরিঘাট থেকে নৌকাযোগে কর্ণফুলী নদী পার হয়ে সুখবিলাশ নিজ গ্রামে পিতা- মাতার কবর জিয়ারত ও বয়োজ্যেষ্ঠদের কাছে দোয়া প্রার্থনা করেন।তথ্য মন্ত্রী বলেন, আপনারা জানেন অনেক প্রতিকূলতার মধ্যেদিয়ে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচন যাতে না হয় সেজন্য বিএনপি-জামাত অনেক ষড়যন্ত্র করেছে। তারা মনেকরে ছিল আমরা নির্বাচন করতে পারব না, কিন্তু তারা বুঝতে পেরেছে সমস্ত প্রতিকূলতাকে উপড়ে ফেলে একটি অংশগ্রহণ মূলক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সামনের নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।তিনি আরো বলেন, আমি সাইকেলে করে নির্বাচনী প্রক্রিয়া শুরু করেছি কারণ ১৯৫৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু সাইকেল নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন। তখন থেকে আমাদের দলীয় প্রতীক নৌকা। সেজন্য জাতির পিতার স্মৃতিকে স্মরণ করে আমি আমার নির্বাচনী প্রচারণা সাইকেল চালানোর মধ্যদিয়ে শুরু করেছি। আজকে আমি নৌকায় চড়ে বাড়িতে গিয়েছি এবং আমাদের দলীয় প্রতীকও নৌকা।তথ্যমন্ত্রী আবার বলেন, আপনার হিসাব করলে দেখবেন আগে যখন দক্ষিণ রাঙ্গুনিয়ার মানুষ বাড়ি যেত তখন নৌকায় করে কর্ণফুলী নদী পার হয়ে বাড়ি যেতে হত। কিন্তু আজকে আমাদের প্রধানমন্ত্রীর অভাবনীয় উন্নয়নের ফলে আমাদের যাতায়ত ব্যবস্থা উন্নতি হয়েছে। অন্যকোন দলের সরকার থাকলে এত উন্নয়ন সম্ভব হত না। এটা আপনাদের মাথায় রাখতে হবে এবং ভবিষ্যৎতে যাতে আরও উন্নয়ন সম্ভব হয় সে বিষয়টা খেয়াল রাখতে হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page