৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নাগেশ্বরীতে বিজয় হত্যার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ পটিয়ায় দুটি উন্নয়ন প্রকল্পের কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন -এম পি এনাম পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে চারজন আটক রাজশাহী সীমান্তে বিজিবি’র প্রথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল জব্দ মহেশখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের মাঠ সংস্কারের কাজ পরিদর্শনে ইউএনও জনগনের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক : ডাঃ শফিকুর রহমান র‍্যালিতে গান গাওয়া নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা শিল্পী জুলি’র আইনজীবীরা সমাজে আইনের প্রতিচ্ছবি: বিচারক হাসানুল ইসলাম সাংবাদিকের ওপর হামলা: সব আসামিকে গ্রেফতারে সাংবাদিকদের কঠোর হুঁশিয়ারি সাতকানিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

খুলনায় কুকুর জবাই করে সেটার মাংসকে গরু, ছাগলের মাংস বলে দীর্ঘদিন বিক্রি করার চক্রের মূলহতা ইমতিয়াজ সহ পুলিশের হাতে আটক ৪

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সরদার বাদশা নিজস্ব প্রতিবেদক

খুলনায় দীর্ঘদিন যাবত খাসি ও গরুর মাংস বলে কুকুরের মাংস বিক্রির দায়ে চার জনকে আটক করেছে পুলিশ। গতকাল ১৩ই ডিসেম্বর বুধবার খালিশপুর পলিটেকনিক ইনস্টিটিউটের একটি পরিত্যাক্ত ভবন থেকে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলো, নগরীর ডলার হাউজ মোড় এলাকার লিংকন হাওলাদারের ছেলে অষ্টম শ্রেনির ছাত্র তাজ (১৬) সহ খালিশপুর বঙ্গবাসী মোড় এলাকার নর্থ জোন-২৩ এর হাবিবুর রহমানের ছেলে মো. আবু সাইদ (৩৭), ২ নং নেভি গেট এলাকার কুতুব আলীর ছেলে মো. সিয়াম (১৬),চরের হাট এলাকার শোভন সরদারের ছেলে প্রেম সরদার (১৬)। যদিও ঘটনায় জড়িত আরমান ও উৎস নামের আরও দু’ জন এখনো পলাতক রয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত প্রায় এক মাস যাবত কয়েকজন তরুণ বিভিন্ন স্থান থেকে কুকুর ধরে বাগানের মধ্যে পলিটেকনিক ইনস্টিটিউটের পরিত্যাক্ত ভবনে নিয়ে যেতো। বেশ কয়েকবার একই ঘটনা স্থানীয়দের চোখে পড়লে তাদের সন্দেহ হয়।

সর্বশেষ বুধবার বিকেলে এলাকাবাসী গ্রেফতারকৃতদের একটি কুকুর নিয়ে বাগানের দিকে যেতে দেখে সন্দেহ হওয়ায় বিবয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তিনজনকে আটক করে। এসময় সেখানে পা বেঁধে জবাই করে রাখা একটি কুকুর পাওয়া যায়। পরে ঘটনায় জড়িত বিরিয়ানি রান্না করে বিক্রি করে এমন একজনকেও আটক করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে আরও কয়েকটি কুকুরের দেহাবশেষ পাওয়া যায়।এব্যাপারে খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, স্থানীয়দের দেওয়া খবরে খাসি-গরুর কথা বলে অল্প দামে কুকুরের মাংস বিক্রি চক্রের চার জনকে পলিটেকনিক ইনস্টিটিউটের পরিত্যক্ত ভবন থেকে আটক করা হয়েছে। এসময় সেখানে হাত-পা বাঁধা জবাইকৃত একটি কুকুর পাওয়া যায়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, এক যুবক তাদের মাস খানেক আগে কুকুরের মাংস বিক্রির প্রস্তাব দেয়। তাদের দাবী নগরীর বিভিন্ন এলাকায় বিরিয়ানি রান্না করে তারা বিক্রি করতো। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পশু চিকিৎসক এসেছেন। আটককৃতদের বিরুদ্ধে প্রাণী কল্যাণ আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page