১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের সভাপতি কে গ্রেফতার করেছে র‍্যাব

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক 

বিএনপির ডাকা চলমান হরতাল অবরোধ কর্মসূচিতে নাশকতার অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরওয়ার উদ্দিন সেলিমকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সেলিমের বিরুদ্ধে নগরীর কোতোয়ালী থানায় পুলিশের ওপর হামলা এবং নাশকতা- যানবাহন ভাঙচুরের অভিযোগে মীরসরাই, জোরারগঞ্জ ও ফেনী সদর থানায় মোট ৯টি মামলা আছে বলে দাবি করেছে র‌্যাব।সোমবার সন্ধ্যায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে রোববার বিকেলে নগরের সিনেমা প্যালেস মোড় থেকে সেলিমকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, সম্প্রতি বিএনপির ডাকা হরতাল অবরোধ কর্মসূচিতে সেলিমকে বিভিন্ন মিছিলের নেতৃত্ব দিতে দেখা গেছে। এরই ধারাবাহিকতায় মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচলে বাধা ও নাশকতার অভিযোগে গত ৮ নভেম্বর দায়ের হওয়া একটি মামলার আসামি সরওয়ার উদ্দিন সেলিম।র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, সিডিএমএস পর্যালোচনায় গ্রেপ্তার আসামি সারোয়ার উদ্দিন সেলিম এর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার মীরসরাই, জোরারগঞ্জ, ফেনী সদর মডেল থানা এবং চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় সরকারি সম্পত্তির ক্ষতিসাধন, বেআইনি সমাবেশ, নাশকতা, হত্যাচেষ্টাসহ সর্বমোট ৯টি মামলা পাওয়া যায়। তাকে মীরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page