১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

পর্যটকসহ ডুবোচরে আটকে গেল সেন্টমার্টিনগামী জাহাজ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

আটকে পড়া জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার করছে কোস্ট গার্ড। আটকে পড়া জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার করছে কোস্ট গার্ড। কক্সবাজারের টেকনাফ থেকে সেন্ট মার্টিনে যাওয়ার পথে ৪৪ পর্যটক নিয়ে বঙ্গোপসাগরের একটি ডুবোচরে আটকা পড়েছে এমভি গ্রীন লাইন-১ নামে একটি জাহাজ। রোববার (১০ ডিসেম্বর) দুপুরে বঙ্গোপসাগরের শাহপরীর দ্বীপ এলাকায় জাহাজটি আটকে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পর্যটকরা।কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কর্নেল কমান্ডার খন্দকার মুনিফ তৌকি বিষয়টি নিশ্চিত করেছেন।

Pause    Unmute

Remaining Time -20:12

Close Player
জাহাজে থাকা পর্যটকরা জানান, যাত্রা শুরুর পর নাফ নদের শাহপরীর দ্বীপ এলাকায় ডুবোচরে আটকে গিয়ে থমকে যায় জাহাজটি। পরে জাহাজ থেকে সহযোগিতা চেয়ে কোস্ট গার্ডকে খবর দেওয়া হয়।পর্যটক সোহেল রানা বলেন, সকালে দমদমিয়া জেটিঘাট দিয়ে জাহাজটি রওনা করলেও একটি জায়গায় গিয়ে জাহাজটি ধাক্কা দিয়ে দাঁড়িয়ে যায়। পরে ডুবোচরে জাহাজটি আটকে গেছে বলে জানানো হয়। অনেক চেষ্টা করলেও সব ব্যর্থ হয়ে কোস্ট গার্ডকে জানানো হয়। পরে কোস্ট গার্ড এসে আমাদের উদ্ধার করে সেন্ট মার্টিনে নিয়ে যায়।কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কর্নেল কমান্ডার খন্দকার মুনিফ তৌকি জানান, ভাটার সময় হাওয়ায় জাহাজটি শাহপরীর দ্বীপের পাশাপাশি ডুবোচরে আটকে যায়। তারা অনেক চেষ্টা করেও ব্যর্থ হন। পরে আমাদের জানানো হলে আমরা আমাদের জাহাজ নিয়ে পর্যটকদের উদ্ধার করি। পর্যটকরা সুস্থ আছেন। তবে কিছু পর্যটক ভয় পেয়েছেন। তাদের সেন্টমার্টিন নেওয়া হচ্ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page