১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায়-মফিজুর রহমান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স

৭ই জানুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে বিএনপির নাশকতার জবাব দেয়া হবে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেছেন, বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়নের ফলে বাংলাদেশ এখন সারা বিশ্বে মর্যাদার আসনে অধিষ্ঠিত। দেশের উন্নয়ন বিএনপি-জামায়াতের সহ্য হচ্ছে না। এখন তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য উঠে পড়ে লেগেছে। তবে এ দেশের জনগণ তাদের ষড়যন্ত্র সফল হতে দেবে না। তিনি বলেন, দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র-চক্রান্ত ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ ও মোকাবিলা করে আগামী ৭ জানুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে বিএনপির নাশকতার জবাব দেয়া হবে। আজ ৫ ডিসেম্বর বিকেলে আনোয়ারাস্থ গোল্ডেন পার্ক কমিউনিটি সেন্টারে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ-এর সমর্থনে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি এস এম আলমগীর চৌধুরী, জাফর উদ্দীন চৌধুরী, এডভোকেট হরিপদ চত্রবত্তী, আবু ছৈয়দ চেয়ারম্যান, আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল করিম চৌধুরী বাবুল, নওয়াব আলী চৌধুরী, দোলন মজুমদার, সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, সগির আহম্মদ আজাদ, আবদুল মালেক, আনোয়ারা উপজেলা যুবলীগের আহ্বায়ক শওকত ওসমান, যুগ্ম-আহ্বায়ক অনুপম চত্রবত্তী বাবু, আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, সাধারণ সম্পাদক রিদোয়ানুল হক, আনোয়ারা উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছৈয়দ, মহিলা আওয়ামী লীগ নেত্রী সাজিয়া সোলতানা ছাত্রলীগ নেতা ফারুকুল ইসলাম প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউিনয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page