১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
এমপি শাহজাহানকে গুলির হুমকি হোতা পিএস পটিয়ায় শিশু হত্যাকারীর ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ মিছিল। পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন। ফলের স্বাদ ও গুণগত মান রক্ষায় জোর চট্টগ্রামের ডিসির পটিয়ায় সম্পত্তির লোভে ২স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব-স্কাউট শিক্ষক নির্বাচিত কেইপিজেড শিল্প ও প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার টেকনাফ বাহারছড়া সড়ক আছে সেতু নাই! বিকল্প পথে স্থানীয়দের যাতায়ত, দেখার কেউ নেই
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

জৈন্তাপুর বেকারি শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু -বিশেষ প্রতিনিধি , সিলেট

জৈন্তাপুর উপজেলার ৪ নং দরবস্ত ইউনিয়নের অন্তর্ভুক্ত দরবস্ত বাজার এলাকায় এক বেকারি শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।নিহত ব্যাক্তির নাম আব্দুল জব্বার (২৪)। সে উপজেলার নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত ডৌডিক দক্ষিণ গ্রামের আব্দুস শুক্কুরের পুত্র।পুলিশ সূত্রে জানা যায়, নিহত আবদুল জব্বার দরবস্ত বাজারের আব্দুর রশিদের মালিকানাধীন একটি বেকারিতে কর্মরত ছিলো।শুক্রবার ( ১লা ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮ ঘটিকার সময় দরবস্ত খেলার মাঠের দক্ষিণে জৈনিক ময়না মিয়ার বিল্ডিং এর পিছনে একটি পেয়ারা গাছে জব্বারের ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ দেখে স্হানীয়রা পুলিশে খবর দেয়।

পুলিশ এসে নিহত জব্বারের মরদেহ উদ্ধার করে। এ সময় তার পরনে লাল ফুলহাতা শার্ট ও কালো রংএর প্যান্ট পরিহিত ছিলো। প্রাথমিকভাবে পুলিশের ধারণা সে আত্মহত্যা করে থাকতে পারে।পুলিশ নিহত জব্বারের বাবা আব্দুস শুক্কুরের সাথে আলাপকালে তিনি জানান, শুক্রবার জব্বারকে নিয়ে তার বাবা জব্বারের শ্বশুড়বাড়ীতে দুপুরের খাবার খান। এরপর সে বিদায় নিয়ে তার কর্মস্থলে চলে আসে। তিনি তার ছেলে আত্মহত্যা কি কারণে করে থাকতে পারে এ বিষয়ে কিছুই বলতে পারেন নি। পুলিশ জানায় ময়না মিয়ার বিল্ডিংএ নিহত জব্বার সহ অন্যান্য শ্রমিকেরা বাসা ভাড়া করে থাকতো।এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করে। এরপর নিহত জব্বারের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page