২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আইসক্রিমের প্রলোভনে শিশুকে ধর্ষণ অভিযুক্ত ভাড়াটিয়া পলাতক। সখিপুরে গাঁজাসহ আটক এক, মাদক সেবনে দুইজনের কারাদণ্ড সিটি কলেজ ছাত্র সংঘর্ষে পুলিশের নিস্ক্রিয়তার বিচার দাবিতে চট্টগ্রামে ডাকসু ভিপি খাগড়াছড়ি পানছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন সেবা নিলেন ৬৩৬ জন দুর্গম এলাকা বাসি। সখিপুরে “নতুন কুঁড়ি “স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সখিপুরে গাঁজাসহ আটক এক, মাদক সেবনে দুইজনের কারাদণ্ড সিটি কলেজ ছাত্র সংঘর্ষে পুলিশের নিস্ক্রিয়তার বিচার দাবিতে চট্টগ্রামে ডাকসু ভিপি চা-শ্রমিকদের বঞ্চনার গল্পে অন্য এক সাফা কবির আসছে প্রিয়াংকা পালের নতুন গান হৃদয় ছুঁয়ে যাওয়ার অপেক্ষা লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
আন্তর্জাতিক:
লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু
     
             

রাজশাহীতে বিএনপির ১৩শ’ নেতাকর্মী গ্রেপ্তার-মিনু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিনিধিঃ

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক দফা দাবি আদায় করতে গিয়ে নানামুখি সংকটে পড়েছে বিএনপি। অধিকাংশ নেতা এখন জেলে, যারা জেলের বাইরে আছেন তারাও সরাসরি আন্দোলনে নামতে পারছেন না। মাঠে নামলেই আটক হবেন। তাইতো তারাও রয়েছেন আত্মগোপনে। এছাড়া কেন্দ্র থেকে তৃনমূল পর্যন্ত সব নেতাদের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। রাজশাহীতে ২৮ অক্টোবরের পর থেকে ১৩শ’ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ।

রাজশাহী জেলা ও নগরীর বিভিন্ন থানায় নতুন ও পুরনো মিলিয়ে ৪০ টি মামলায় এসব নেতাকর্মীদের গ্রেপ্তার দেখানো হয়েছে।শনিবার বেলা ১১টায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য তুলে ধরেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। সংবাদ সম্মেলনে বিএনপি নেতাকর্মীদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জানানো হয়েছে।মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহী জেলা ও মহানগর শান্তির নগরী। বিএনপি গণতান্ত্রিকভাবে আন্দোলন করে। কোন নেতাকর্মীকে গ্রেপ্তার না করে এবং ভুয়া মিথ্যা ও বানোয়াট মামলা প্রদান না করার দাবি জানাচ্ছি। আমরা রাজশাহী জেলা ও মহানগর হতে গ্রেফতারকৃত সকল রাজবন্দি নেতাকর্মীর মুক্তির দাবি করছি এবং একই সাথে সকলের মামলা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। আমরা আশা করি সরকারের শুভ বুদ্ধির উদয় হবে। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় ভোটাধিকার প্রয়োগ, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ, হত্যা, গুম, খুন, নির্যাতন নিপীড়ন বন্ধ করে জনগণের দাবির মুখে সরকার পদত্যাগ করলে দেশে শান্তি ফিরে আসবে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির বন বিষয়ক সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশন সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর আহ্বায়ক অ্যাড. এরশাদ আলী ঈশা প্রমুখ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page