৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় পটিয়ায় নিহত তোহা মুন্সির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী ফরিদপুরে নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ পানছড়িতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ১৭ বছরের যুবক গ্রেফতার। ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান লোহাগাড়ায় প্রাইভেটকারের গোপন চেম্বারে ১৬ হাজার ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ৪ সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

রংপুর ও রাজশাহী বিভাগে নৌকার মাঝি কে হতে পারে যা বলছে সূত্র

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে রাজশাহী-রংপুর বিভাগে তেমন কোনো বড় পরিবর্তন আসছে না বলে জানা গেছে। অধিকাংশ আসনে বর্তমান সংসদ সদস্যদেরই বাছাই করা হয়েছে বলে সূত্র জানায়। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হচ্ছে ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে। বৃহস্পতিবার দুপুরে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠকে তাকে মনোনয়ন প্রদানের সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, রাজশাহী ও রংপুর বিভাগের ৬৯টি আসনের মনোনয়ন চূড়ান্ত করেছে সংসদীয় মনোনয়ন বোর্ড। কিছু বর্তমান এমপি বাদ পড়েছেন। প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তাকে প্রাধান্য দেওয়া হয়েছে। যাদের বাছাই করা হয়েছে তাদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। শনিবার নাম প্রকাশ করা হবে।সূত্র বলছে, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ওই বৈঠকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে রংপুর-৬ আসনে নির্বাচিত করা হয়। আগের দুই নির্বাচনে শেখ হাসিনা আসনটি ছেড়ে দিলে উপনির্বাচনে তিনি নির্বাচিত হন।আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, বর্তমান সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদের পরিবর্তে কুড়িগ্রাম-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলী এবার মনোনয়ন পাচ্ছেন।পঞ্চগড়-২ আসনে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এবং ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন বোর্ডের সদস্য ও বর্তমান সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে নেওয়া হয়েছে বলে সূত্র জানায়।দিনাজপুরের ছয়টি আসনে কোনো পরিবর্তন হয়নি। দিনাজপুর-১ আসনে মনোরঞ্জন শীল গোপাল, দিনাজপুর-২ আসনে বর্তমান সংসদ সদস্য ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, দিনাজপুর-৩ আসনে বর্তমান হুইপ ইকবালুর রহিম, দিনাজপুর-৩ আসনে আবুল হাসান মাহমুদ আলী, দিনাজপুর-৫ আসনে মোস্তাফিজুর রহমান এবং দিনাজপুর-৬ আসনে শিবলী-সাদীক নৌকা প্রতীক পাচ্ছেন।
নীলফামারী-২ আসনে দলীয় টিকিট পেয়েছেন বর্তমান সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন পেয়েছেন দলীয় টিকিট।লালমনিরহাট-২ আসনে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, রংপুর-৪ আসনে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী, কুড়িগ্রাম-৩ আসনে এম এ মতিন, কুড়িগ্রাম-৪ আসনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, গাইবান্ধা-২ আসনে মাহাবুব আরা বেগম গিনি, গাইবান্ধা-৫ আসনে মাহমুদ হাসান মনোনয়ন পাচ্ছেন। সূত্র জানায়, জয়পুরহাট-২ আসনে হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে সামিল উদ্দিন আহমেদ শিমুল, নওগাঁ-১ আসনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-২ আসনে শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৪ আসনে এমাদ উদ্দিন, নওগাঁ-৫ আসনে নিজাম উদ্দিন জলিল, নওগাঁ-৫ আসনে নিজাম উদ্দিন জলিল নৌকার মাঝি হচ্ছেন। রাজশাহী-৩ আসনে আয়েন উদ্দিন, রাজশাহী-৬ আসনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, নাটোর-১ আসনে শিহেদুল ইসলাম (বকুল), নাটোর-৩ আসনে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সিরাজগঞ্জ-১ আসনে তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ-৩ আসনে আবদুল আজিজ মনোনয়ন পাচ্ছেন। সূত্র আরও জানায়, সিরাজগঞ্জ-৪ আসনে তানভীর ইমাম, সিরাজগঞ্জ-৫ আসনে আবদুল মমিন মণ্ডল, পাবনা-১ আসনে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, পাবনা-৩ আসনে মকবুল হোসেন, পাবনা-৪ আসনে নুরুজ্জামান বিশ্বাস এবং পাবনা-৫ আসনে গোলাম ফারুক খন্দকার প্রিন্স নৌকা প্রতীক পাচ্ছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page