১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
এমপি শাহজাহানকে গুলির হুমকি হোতা পিএস পটিয়ায় শিশু হত্যাকারীর ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ মিছিল। পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন। ফলের স্বাদ ও গুণগত মান রক্ষায় জোর চট্টগ্রামের ডিসির পটিয়ায় সম্পত্তির লোভে ২স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব-স্কাউট শিক্ষক নির্বাচিত কেইপিজেড শিল্প ও প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার টেকনাফ বাহারছড়া সড়ক আছে সেতু নাই! বিকল্প পথে স্থানীয়দের যাতায়ত, দেখার কেউ নেই
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সদস্য ফরিদ পাটোয়ারী মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দিলেন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রাম-০৪ রৌমারী,চিলমারী ও রাজীবপুর আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিলেন জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সদস্য জনাব ফরিদ পাটোয়ারী। মনোনয়ন পত্র সংগ্রহের খবর পেয়ে রৌমারী, চিলমারী ও রাজীবপুর নির্বাচনী এলাকায় উল্লাস প্রকাশ করেছেন সাধারণ জনগন।নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে থেকে কুড়িগ্রাম-০৪ রৌমারী, চিলমারী ও রাজীবপুর আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা করলেন ফরিদ পাটোয়ারী।দীর্ঘদিন থেকে কুড়িগ্রাম-৪ নির্বাচনী এলাকায় বাংলাদেশ জাতীয় পার্টি পক্ষ থেকে সাধারণ মানুষকে আহবান জানিয়ে আসছেন তিনি। এছাড়াও দলের তৃনমুল নেতাকর্মীদের সংগে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন প্রত্যাশি ফরিদ পাটোয়ারী।মনোনয়ন ফরম সংগ্রহ জমা করার পর মুঠোফোনে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন,জাতীয় পার্টি আমার রক্তে মিশে আছে। বিগত দিন থেকে বাংলাদেশ জাতীয় পার্টির পক্ষে তৃনমুল মানুষের সংগে কাজ করে যাচ্ছি।আমি আমার কুড়িগ্রাম -৪ চিলমারী, রৌমারী ও রাজীবপুর নির্বাচনী এলাকার পথে প্রান্তরে, গ্রাম-গঞ্জে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে সকলের সাথে দেখা করেছি, কথা বলেছি, মত বিনিময় করেছি, তাদের দুঃখ বোঝার চেষ্টা করেছি। জাতীয় পার্টির চেয়ারম্যান স্যার আমাকে তার দলের যোগ্য মনে করলে নিশ্চয়ই কুড়িগ্রাম-৪ আসনের উন্নয়নে আমাকে কাজ করার সুযোগ প্রদান করবেন।জানা গেছে, দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী হিসেবে নিজেকে জানান দিতে এরই মধ্যে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ডের মাধ্যমে জাতীয় পার্টির বিগত জাতীয় পার্টির উন্নয়নের বার্তা প্রচার করেছেন তিনি। জানা গেছে বিগত সময়ে বন্যা, শীত, করোনাকালীন সময়সহ প্রাকৃতিক নানা দূর্যোগে দুস্থ মানুষের পাশে দাড়িয়েছে ফরিদ পাটোয়ারী। এছাড়াও নিজ তহবিল থেকে বিভিন্ন অসহায় ব্যক্তিকে আর্থিক সহায়তা, সামাজিক কাজে সহায়তা, জাতীয় দিবস ও পার্টির বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করে আসছেন তিনি। এদিকে মনোনয়ন পত্র সংগ্রহের ও জমার খবর পেয়ে রৌমারী, চিলমারী ও রাজীবপুর নির্বাচনী এলাকায় উল্লাস প্রকাশ করেন সাধারণ মানুষ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page