১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

১৬ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক বন্ধু, থানায় অভিযোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

প্রায় ১০ বছর আগে মধ্যপ্রাচ্যের ওমানে বাংলাদেশী দুই বন্ধু বিজন চন্দ্র নাথ (৩৩) ও ফারুখ ইসলামের সাথে পরিচয় হয়। পরিচয়ের পর তাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠে। বন্ধুতের সুযোগ নিয়ে ফারুক বেশকটি ভিসা দেয়ার কথা বলে ১২ লাখ হাতিয়ে নেয়। পরে প্রবাসে ব্যবসায়িক প্রয়োজনে আরো চার লাখ টাকা ধার নেয়। টাকা নেয়ার পর বন্ধু বিজনের সাথে যোগাযোগ বন্ধ করে দেয় ফারুখ।

সোমবার (২০ নভেম্বর) এসব বর্ণনা দিয়ে অভিযোগ করেন বিজন চন্দ্র নাথের ভাই অমর চন্দ্র নাথ। তার বাড়ি নোয়াখালী জেলার চর জব্বর উপজেলার চর জব্বর ইউনিয়নে। অভিযুুক্ত ফারুখ ইসলামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পৌরসভার ইছাখালি এলাকায়। লিখিত অভিযোগ পেয়ে তদন্তের কথা জানিয়েছেন পুলিশ।অভিযোগকারী বিজন চন্দ্র নাথ বলেন,“ ফারুখ ওমানে যাওয়ার পর সুপার মার্কেটে চাকরি নিয়েছিলেন। সে যেখানে থাকে তার রুমমেট ও আশেপাশের লোকজনের আত্মীয়কে ভিসা দেবে বলে এসব টাকা হাতিয়ে নেয়। সম্প্রতি ফারুখ বাংলাদেশে আসে। আসার সময় এক প্রবাসীর ৭ ভরি স্বর্ণ দেশে পৌঁছে দেয়ার কথা বলে গায়েব করে। তার স্বজনদের কাছ থেকে জানা গেছে, সে দেশে এসেছে। ভিসার জন্য এসব লোকজন স্বর্ণ বন্ধক রেখে , এনজিও থেকে ঋণ ও ঘরের গরু বিক্রি করে এসব টাকা তার হাতে দিয়েছে। তাছাড়া টাকা দেয়ার সময় সাক্ষী ও ডকুমেন্ট রয়েছে।”যোগাযোগ করা হলে অভিযুক্ত ফারুক ইসলামের বাবা বাদশা আলম বলেন. “ ফারুক দেশে এসেছে শুনেছি। তবে বাড়িতে আসেনি। লোকজনের কাছ থেকে ভিসা দেয়ার কথা বলে টাকা নেয়ার বিষয়টি জানিনা।এপ্রসঙ্গে, অভিযুক্ত ফারুকের ছোট ভাই সম্রাটের সাথে কথা বললে তিনি জানান এই বিষয়ে তিনি কিছুই জানে না।এদিকে রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক(এসআই) মো. ইলিয়াছ বলেন, “ টাকা লেন-দেনের বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে দেখা হচ্ছে।”

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page