১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

কুমিল্লায়  দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রিপোর্ট: গাজী জাহাঙ্গীর আলম জাবির, কুমিল্লা >>> দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৪ বছর পেরিয়ে ২৫ বৎসরে পদার্পণ উপলক্ষে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে অবস্থিত টাউন হলের মুক্তিযোদ্ধা কর্ণারে ঘূর্ণিঝড় মিথিলির প্রভাবে প্রবল ঝড়বৃষ্টি উপেক্ষা করে আনন্দঘন এবং আন্তরিক পরিবেশে আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়।১৭ নভেম্বর,(শুক্রবার) সকাল ১০ টায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সহযোগী সম্পাদক পাপিয়া সরকার এর সভাপতিত্বে এবং বিশিষ্ট লেখক ও সংগঠক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির এর উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক বঙ্গজননীর নোয়াখালী জেলা প্রতিনিধি শেহাব উদ্দিন আহমেদ টিপু। বিশেষ অতিথি ছিলেন, আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থার সহকারী মহাসচিব ও দৈনিক আমাদের সমাচার এর বার্তা সম্পাদক ইন্জিনিয়ার হারুনুর রশিদ,দৈনিক ভোরের সময় নোয়াখালী জেলা প্রতিনিধি ও জনজমিন পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি ভ্রাম্যমান প্রতিনিধি মোছলেহ উদ্দিন, দৈনিক আজকের দর্পণ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় ক্রাইম রিপোর্টার রবিউল বাশার খান, দৈনিক যুগান্তর লালমাই প্রতিনিধি ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার আবুল কালাম মজুমদার ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কবি ও সাংবাদিক মোঃ আব্দুল আউয়াল সরকার, বেঙ্গল টাইমস এর প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন বাচ্চু, দৈনিক ভোরের চেতনার কুমিল্লা প্রতিনিধি শাহ সাহিদ উদ্দিন , দৈনিক কুমিল্লার আলোর বিশেষ প্রতিনিধি মহিউদ্দিন আরজু , মোঃ আব্দুল মান্নান, চৌদ্দগ্রাম, হৃদয় সরকার, মুরাদনগর, মোঃ ইয়াছিন ভূঁইয়া দৈনিক ভোরের চেতনা, মোঃ খোরশেদ আলম জেলা প্রতিনিধি দৈনিক রূপবানী ও প্রকাশক দৈনিক জাগো চৌদ্দগ্রাম, মোঃ শহীদুল্লাহ মিলন মানবাধিকার খবর, দৈনিক ভোরের চেতনা পত্রিকার ক্রাইম রিপোর্টার উম্মে কুলসুম কুমিল্লা, ফটো সাংবাদিক মোঃ নিলয়,সীমা আক্তার,মেহেরীন আক্তারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা দৈনিক ভোরের চেতনা পত্রিকার বহুল প্রচার কামনা করে বলেন,যে কোন গুজবের ব্যাপারে সকলের সতর্ক থাকতে হবে। এসময় বক্তারা দেশ ও জাতির কল্যাণে দৈনিক ভোরের চেতনা পত্রিকা কাজ করে যাবে এ প্রত্যাশা করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page