১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

চালকের চোখে ঘুম, মিরসরাইয়ে কাভার্ডভ্যান চাপায় তিনজনের মৃত্যু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সালাউদ্দিন রাসেল (মিরসরাই) প্রতিনিধি >>ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিরসরাইয়ের সুফিয়া রোডে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত হয়েছেন তিন ব্যক্তি। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের সুফিয়া রোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, মিরসরাই সদর ইউনিয়নের মধ্যম তালবাড়িয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে ইকবাল হোসেন (৪৫), একই এলাকার হেঞ্জু মিখায় বাড়ির বখতেয়ার খানের ছেলে মো. ফরিদ (৪২), মিরসরাই পৌরসভার মধ্যম তালবাড়িয়া গ্রামের শহিদুল হকের ছেলে মো. শহিদ (৪০)। নিহত শহিদকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। এই ঘটনায় আহত হয়েছেন পৌরসভার মধ্যম তালবাড়িয়ার ধনমিয়ার ছেলে মিজান (৪০)।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি গাছবাহী পিকআপ ও দুটি ভ্যান গাড়ি রাস্তার পাশে রাখা ছিল। ভ্যানগুলো ছিল বেকারি পন্যবাহী। ঢাকা থেকে চট্টগ্রামমুখী কাভার্ড ভ্যানের চালক চোখে ঘুম নিয়ে গাড়ি চালাতে গিয়ে মূল সড়ক থেকে পাশে গিয়ে দাঁড়িয়ে থাকা গাড়িগুলোকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহত হন হয় আরো ২ জন। ঘাতক কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেলেও হেলপারকে আটক করে স্থানীয়রা পুলিশের হাতে সৌপর্দ করেছে।জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সোহেল সরকার বলেন, আমরা জাতীয় সেবা ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে আসি। দুর্ঘটনায় ঘটনাস্থলে ২জন নিহত হয়। পরে হাসপাতালে নেয়া হলে আরেকজনের মৃত্যু হয়। নিহতদের লাশ পরিবারের আবেদনের প্রেক্ষেতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page