১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

ভূরুঙ্গামারীতে ভারতীয় বক্তা ব্রাদার রাহুল এর আগমনকে কেন্দ্র করে উত্তেজনা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভারতীয় বক্তা ব্রাদার রাহুল এর আগমনের প্রতিবাদে মানববন্ধনকে কেন্দ্র করে উত্তেজনা কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সোমবার (১৩ নভেম্বর) বাদ আছর উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের আন্ধারিঝাড় বাজার জামে মসজিদের সামনে ভূরুঙ্গামারী -কুড়িগ্রাম সড়কে তাওহীদি জনতার ব‍্যানারে এই মানববন্ধনের আয়োজন করলে স্থানীয় লোকজন বাধা প্রদান করে। এসময় ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে মানববন্ধনকারীদেরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে।
জাতীয় ওলামা মাশায়েখ আইইম্মাহ পরিষদ, কওমি ওলামা পরিষদ, ইসলামী যুব ও ছাত্র আন্দোলনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এই মানব বন্ধনে অংশ নিতে জড়ো হন। এ সময় স্থানীয় লোকজন বাধা দেওয়ার কারণে কিছুটা হট্রগোলের সৃষ্টি হয়। হট্রগোলের মাঝে মানব বন্ধনে আসা বক্তারা ভারতের বিতর্কিত বক্তা ব্রাদার রাহুলকে ভূরুঙ্গামারীতে ঢুকতে দেওয়া হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করা হয়।জানাগেছে, উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের ভূরুঙ্গামারী -কুড়িগ্রাম সড়কের পাশে আহলে হাদীস সম্প্রদায় দারুসসুন্নাহ রহমানিয়া সালাফিয়া নামে একটি মাদরাসা ও মসজিদ প্রতিষ্ঠা করে। সেই মাদরাসার মাহফিলে আগামীকাল মঙ্গলবার সকাল ১০ টায় ভারতীয় বক্তা ব্রাদার রাহুলের বয়ান করার কথা রয়েছে।তিনি ব্রাদার রাহুল ইসলাম এবং শরিয়তের ভুল ব‍্যাখ‍্যা দেন এবং বিতর্কিত বক্তব্য দিয়ে সমালোচিত হওয়ায় তাকে ভূরুঙ্গামারীতে ঢুকতে না দিতে প্রশাসনের কাছে দাবি জানিয়ে তৌহিদী জনতার ব‍্যানারে মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনের আয়োজন কারিদের একজন মাওলানা এস এম মনিরুজ্জামান জানান, ভারতের বিতর্কিত বক্তা ব্রাদার রাহুল বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমদের কাফির ও ফাসিক ফতোয়া দিয়েছেন। এছাড়াও ইসলাম ও মাযহাব নিয়ে বিভিন্ন বিতর্কিত বক্তব্য দেন তিনি। তাই ভূরুঙ্গামারীতে উনার আগমন ঠেকাতে আমরা এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করি কিন্তু স্থানীয় কিছু লোকজন আমাদের মানববন্ধনে বাধা দিয়েছে।

এ বিষয়ে দারুসসুন্নাহ রহমানিয়া সালাফিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুস্তাফিজুর রহমান জানান, আমরা আহলে হালিস এবং সালাফি মতাদর্শে বিশ্বাসী। আমাদের শায়েখরা কুরআন ও সহীহ হাদীসের কথা বলেন। এছাড়াও মিলাদ কিয়াম পীর মুরিদি নাজায়েজ বলার কারণে একটি পক্ষ আমাদের বিপক্ষে অপপ্রচারে নেমেছে।
আন্ধারিঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন জানান, একটি ভুল তথ‍্যের ভীত্তিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে। ভারতের মুর্শিদাবাদের ওই বক্তা ভূরুঙ্গামারীতে আসবেন না বলে মাহফিল আয়োজক কমিটি আমাদের জানিয়েছেন। তবে এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page