২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
হাটহাজারীর কাটিরহাটে সিএনজি চুরি: ২৪ ঘণ্টার মধ্যে সীতাকুণ্ডে উদ্ধার, চালকের ভূমিকা নিয়ে প্রশ্ন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম: ছাড়িয়ে গেছে ঢাকা ও কুমিল্লাকে দেবিদ্বারে বিএসটিআই ও বৈধ কাগজপত্র ছাড়াই চলছে ‘নূর জাহান বেকারী’: অস্বাস্থ্যকর ও পচা-বাসি খাদ্যপণ্য বিক্রির অভিযোগ মহেশখালীর মাতারবাড়ী বউয়ের জ্বালা হোটেলের সামনে থেকে ৮০ লিটার চোলাই মদসহ আটক ৩ জন, দেওদীঘি খাসমহাল উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি এরশাদুর রহমানকে উষ্ণ সংবর্ধনা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ কুতুবজোমে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ চন্দ্রিমা এলাকায় মাদক ও কিশোর গ্যাং দমনে চন্দ্রিমা থানা পুলিশের কাছে এলাকাবাসীর স্মারকলিপি বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূর্তি আটক
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

ঢাকার বাইরে মাঠে প্রথম দেখা মিললো বিএনপির কোনো কেন্দ্রীয় নেতার অবরোধে মিছিল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন রিপন বিশেষ প্রতিনিধি

চতুর্থ দফায় চলমান ৪৮ ঘণ্টার অবরোধের শেষ দিনে নোয়াখালীর কবিরহাটে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে।সোমবার (১৩ নভেম্বর) সকালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লি উন্নয়ন ও সমবায়বিষয়ক সহসম্পাদক এবং ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল হয়। এসময় নেতাকর্মীরা কিছু সময়ের জন্য সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। আজকের এ কর্মসূচির মধ্য দিয়ে ঢাকার বাইরে অবরোধের সমর্থনে প্রথমবারের মতো কোনো কেন্দ্রীয় নেতাকে মাঠে দেখা গেলো।অতি সম্প্রতি দলে যে কয়েকজন নেতার পদোন্নতি হয়েছে তাদের মধ্যে ছিলেন আবেদ। কেন্দ্রীয় নেতাদের মধ্যেই তিনি প্রথম, যাকে ঢাকার বাইরে মাঠে দেখা গেলো।ঢাকার পাশাপাশি জেলা এবং উপজেলা পর্যায়েও চলমান অবরোধ কর্মসূচি জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির হাইকমান্ড। এর অংশ হিসেবে সম্প্রতি দলের সম্ভাব্য এমপি প্রার্থীদের নিজ নির্বাচনী এলাকায় গিয়ে কর্মসূচিতে অংশ নিয়ে আন্দোলন বেগবান করার নির্দেশনা দেওয়া হয়েছে। সে নির্দেশনা অনুযায়ী চলমান অবরোধ কর্মসূচির সমর্থনে নোয়াখালীর কবিরহাটে আবেদের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল হলো।বজলুল করিম চৌধুরী আবেদ বলেন, সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে দেশব্যাপী চলমান হরতাল-অবরোধে বিএনপির পক্ষ থেকে নোয়াখালীর কবিরহাটে এই প্রথম বিক্ষোভ মিছিল হলো।মিছিলে উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরাফাতের রহমান হাসান, উপজেলা যুবদলের আহ্বায়ক শাহাদাৎ হোসেন, সদস্য সচিব আবদুল বাসেত হিরন, বিএনপি নেতা কামরান চৌধুরী, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুর নবী বাবর, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসান উল্যা মোহন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন রুবেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহসিন রিয়াজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান হারুন, যুগ্ম আহ্বায়ক ইবরাহিম ফরহাদ, কবিরহাট কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ রিজন, সদস্য সচিব নুরুল ইসলাম শাহীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আকাশ, উপজেলা ছাত্রদলের সদস্য ইসমাইল প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

হাটহাজারীর কাটিরহাটে সিএনজি চুরি: ২৪ ঘণ্টার মধ্যে সীতাকুণ্ডে উদ্ধার, চালকের ভূমিকা নিয়ে প্রশ্ন
নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম: ছাড়িয়ে গেছে ঢাকা ও কুমিল্লাকে
দেবিদ্বারে বিএসটিআই ও বৈধ কাগজপত্র ছাড়াই চলছে ‘নূর জাহান বেকারী’: অস্বাস্থ্যকর ও পচা-বাসি খাদ্যপণ্য বিক্রির অভিযোগ
মহেশখালীর মাতারবাড়ী বউয়ের জ্বালা হোটেলের সামনে থেকে ৮০ লিটার চোলাই মদসহ আটক ৩ জন,
দেওদীঘি খাসমহাল উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি এরশাদুর রহমানকে উষ্ণ সংবর্ধনা
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
কুতুবজোমে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২

You cannot copy content of this page