২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কক্সবাজারে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার মূলহোতা ৪ বছর পর গ্রেফতার ডেমরা থানা বিএনপি নেতার বোনের ইন্তেকাল জানাজা শেষে দাফন সম্পন্ন হাটহাজারীতে খাল খনন কার্যক্রম পরিদর্শন কৃষি পানি ও বন্যা ব্যবস্থাপনায় নতুন আশার বার্তা পটিয়ায় ভোর রাতে সড়ক দূঘর্টনায় আহত ২১ মানবকল্যাণ ও নৈতিক সমাজ গঠনে আত্মনিয়োগের আহ্বান শাহজাহান চৌধুরীর চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে চাপের মুখে স্বল্প আয়ের মানুষ চাটখিলে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত পটিয়ায় গরুচোর খ্যাতি জামাই ফারুকসহ ৪জন গ্রেপ্তার।জনমনে স্বস্তি। পানির অভাবে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে হাহাকার ৫ ইউনিটের ৪টিই বন্ধ সাতকানিয়ায় কাঞ্চনা ইউনিয়ন জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক সম্পন্ন
আন্তর্জাতিক:
লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু
     
             

সুনামগঞ্জের জলিলপুরে পৌর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা উপকরণ বিতরন করেন মেয়র নাদের বখত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ পৌর এলাকার জলিলপুর একরাম উদ্দিন খাঁ ও আব্দুল আজিজ খাঁ বেসরকারী পৌর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সহায়ক উপকরণ বিতরন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা আরডিএস এর তত্বাবধানে বিদ্যালয়ের সামনে শিক্ষা সহায়ক উপকরণ বিতরন অনুষ্ঠানে পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্রতিষ্ঠানের সভাপতি গোলাম আহমদের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবী সংস্থা আরডিএস এর নির্বাহী পরিচালক মোঃ মিজানুল হক সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌরসভার মেয়র নাদের বখত।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর সৈয়দা জাহানারা বেগম,পৌরসভার সমাজ উন্নযন কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন,সাইফুল ইসলাম,ব্যবসায়ী ফয়জুর রহমান,দাতা সদস্য প্রতিনিধি তসকির আলী ও প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সুলতানা নাসরিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেছেন,পৌরসভার উদ্যোগে এই পৌরসভায় ৫টি বেসরকারী পৌর প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠাতা করা হয়েছিল এবং শিক্ষকদের বেতনভাতা ও শিক্ষা উপকরণ বিভিন্ন সময় পৌর নাগরিকদের ট্রেস্ক এর টাকা থেকে দেয়া হতো। কিন্তু র্দূভাগ্যেজনক হলেও সত্য এই পাচঁটি বিদ্যালয়ের মধ্যে এই জলিলপুর পৌর বিদ্যালয়টিতে অনেক শিশু ছাত্রছাত্রীদের উপস্থিতি প্রমান করে এই বিদ্যালয়ের কমিটির সদস্যবৃন্দ এবং শিক্ষার্থীদের অভিভাবকরা সচেতন থাকায় শিক্ষার্থীদের উপস্থিতি আশানুরুপ।

তিনি বলেন,জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার একটি জাতির সার্বিক উন্নয়নে শিক্ষার কোন বিকল্প নেই বলে দেশের প্রতিটি বিদ্যালয়ে উন্নতমানের আধুনিক শিক্ষা ভবণ নির্মাণের পাশাপাশি বছরের প্রথমদিনে প্রতিটি বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরন করছেন। তিনি এই বিদ্যালয়ে পৌরসভার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পরে শিক্ষার্থীদের মেধা বিকাশে জাতীয় সঙ্গীত পরিবেশনের জন্য সহায়ক শিক্ষা কর্মসূচীর আওতায় এক সেট স্কাউট ড্রাম সেট ও পোটেবল সাউন্ড সিস্টেম শিক্ষক মন্ডল ও শিক্ষার্থীদের হাতে তুলে দেন মেয়র নাদের বখত। ##

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
০৯.১১.২০২৩

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page