৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন পটিয়া পোরসভায় একই প্রতিস্টান বার বার টেন্ডার পাওয়ায় ঠিকাদারদের বিক্ষোভ। জুলাই সনদ বাস্তবায়ন না হলে এ দেশে দুর্নীতি বন্ধ হবে না – নাহিদ ইসলাম। পটুয়াখালীর দুমকিতে র‌্যাব-৮ পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে। জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে চাটখিলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঠমান্ডু সম্মেলন শেষে আজ দেশে ফিরছেন এসএসপি সভাপতি গোলাম ফারুক মজনু সহ প্রতিনিধিদল চট্টগ্রামে অতি ভারী বৃষ্টি টানা বর্ষণে নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি দক্ষিণ আগ্রাপাড়া সমাজের নুতন কমিটি পরিচিতি ও সাধারন সভা অনুষ্ঠিত। কিশোরগঞ্জে বর্ণাঢ্য  আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত  বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

তানোরে বিলে পানি আছে, মাছ নেই: মানবেতর জীবন যাপন মৎস্যজীবীদের

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> রাজশাহীর তানোরে ঐতিহ্যবাহী বিল কুমারী বা শীবনদীতে পানি থাকলেও মাছ নেই। এর কারণে বিল সংলগ্ন এলাকার মৎস্যজীবীরা চরম মানবেতর জীবন যাপন করছেন। কিস্তি পরিশোধের জন্য অনেকে কাজের সন্ধানে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় চলে যাচ্ছেন।জানা গেছে, তানোর পৌর এলাকার কুঠিপাড়া, শীতলী পাড়া ও গোল্লাপাড়া-হলদার পাড়ার বেশিরভাগ মানুষ বিলের মাছ ধরা দিয়ে জীবিকা নির্বাহ করে থাকেন। বোরো মৌসুমে সাধারণত বিলের পানি কম থাকে, কিন্তু এবারে বিপরীত চিত্র দেখা গেছে। পানি থাকলেও মাছ পাওয়া যাচ্ছে না।মৎস্যজীবীরা জানান, অধিকাংশই দিন আনে দিন খায়। এক সঙ্গে বড় খরচ বা কিস্তি পরিশোধের জন্য তাদের ঋণ নিতে হয় বিভিন্ন সরকারি ও বেসরকারি এনজিও থেকে। শীতলী পাড়া গ্রামের মৎস্যজীবী আজিমুল, আলমগীর, মোস্তফা, সাইফুল ও সোনা বলেন, “গত বার বিলে পানি কম থাকলেও মাছ পাওয়া গেছে। এবার পানি থাকলেও মাছ নেই। পরিবার চালাতে বাধ্য হয়ে অনেককে রাজধানী বা অন্যান্য জেলায় কাজ করতে যেতে হচ্ছে। ছোট্ট শিশু রেখে পরিবারকে জীবিকা নির্বাহের জন্য কাজ করতে যাচ্ছে।”প্রবীণ মৎস্যজীবী জলিল, শখিন ও মফিজ বলেন, “বিলে মা মাছসহ ছোট মাছ ধরা হচ্ছে এবং অসাধু মৎস্যজীবীরা বিলের মাছ নিজের নিয়ন্ত্রণে রাখছেন। এজন্য মৎস্য দপ্তরের হস্তক্ষেপ কামনা করছি।”উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ সাজু চৌধুরী জানান, “আমি নতুন এসেছি, এই বিলের বিষয়ে বেশি ধারণা নেই। তবে জলবায়ুর বিরূপ প্রভাব, মা মাছ আহরণ এবং অসময়ে বন্যার কারণে মাছ কম থাকতে পারে।”মৎস্যজীবীরা সংশ্লিষ্ট দপ্তরের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে বিলের মাছ পুনরায় উৎপাদনক্ষম হয় এবং তাদের জীবিকা সচল থাকে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন
পটিয়া পোরসভায় একই প্রতিস্টান বার বার টেন্ডার পাওয়ায় ঠিকাদারদের বিক্ষোভ।
জুলাই সনদ বাস্তবায়ন না হলে এ দেশে দুর্নীতি বন্ধ হবে না – নাহিদ ইসলাম।
পটুয়াখালীর দুমকিতে র‌্যাব-৮ পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে।
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে চাটখিলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
কাঠমান্ডু সম্মেলন শেষে আজ দেশে ফিরছেন এসএসপি সভাপতি গোলাম ফারুক মজনু সহ প্রতিনিধিদল
কিশোরগঞ্জে বর্ণাঢ্য  আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত 
বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

You cannot copy content of this page