১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

দুই বছরে দারিদ্র্য বেড়েছে ৯ শতাংশ: পিপিআরসি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেস্ক >>> বর্তমানে দেশে প্রায় চার কোটি মানুষ বহুমাত্রিক দারিদ্র্যের মধ্যে রয়েছে- অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমানের বিভিন্ন সূচকে তারা পিছিয়ে আছে। দেশে দারিদ্র্যের হার উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। বেসরকারি গবেষণা সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র দুই বছরের ব্যবধানে দারিদ্র্য বেড়েছে প্রায় ৯ শতাংশ। বর্তমানে প্রতি চারজন বাংলাদেশির একজন দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে।বিশ্ব দারিদ্র্য বিমোচন দিবস উপলক্ষে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে দেশের দারিদ্র্যের হার ছিল ১৮ দশমিক ৭ শতাংশ। চলতি বছরের মে মাসে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৮ শতাংশে। একই সময়ে অতি দারিদ্র্যের হারও ৫ দশমিক ৬ শতাংশ থেকে বেড়ে ৯ দশমিক ৩৫ শতাংশে পৌঁছেছে।প্রতিবেদন অনুযায়ী, দেশের প্রায় ১৮ শতাংশ মানুষ বর্তমানে “ঝুঁকিপূর্ণ শ্রেণিতে” রয়েছে- অর্থাৎ তারা যেকোনো সময় দারিদ্র্যের মধ্যে পড়ে যেতে পারে। পিপিআরসি মনে করছে, দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি, সীমিত কর্মসংস্থান, এবং আয়ের স্থবিরতাই দারিদ্র্য বৃদ্ধির প্রধান কারণ।অর্থনীতিবিদরা বলছেন, নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির বিপরীতে মানুষের আয় না বাড়ায় জীবনযাত্রার ব্যয় অসহনীয় হয়ে উঠেছে। পাশাপাশি বিনিয়োগে স্থবিরতা ও উৎপাদন খাতের সংকোচন কর্মসংস্থানের সুযোগ কমিয়ে দিয়েছে।অর্থনীতিবিদ ড. মাহফুজ কবির বলেন, “ম্যানুফ্যাকচারিং সেক্টরে সুদের হার কমানো গেলে উৎপাদন বাড়বে, আমদানি নির্ভরতা কমবে, ফলে মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণে আসবে। স্থায়ী সমাধান হলো বিনিয়োগ বাড়ানো, শুধু সামাজিক নিরাপত্তা কর্মসূচি নয়।”প্রতিবেদনটি আরও জানায়, গ্রামীণ অঞ্চলে দারিদ্র্যের হার শহরের তুলনায় প্রায় দ্বিগুণ। বিশেষ করে কৃষিনির্ভর পরিবারগুলো মুদ্রাস্ফীতি ও প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।সাধারণ অর্থনীতি বিভাগের তথ্যানুসারে, বর্তমানে দেশে প্রায় চার কোটি মানুষ বহুমাত্রিক দারিদ্র্যের মধ্যে রয়েছে- অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমানের বিভিন্ন সূচকে তারা পিছিয়ে আছে।বিশেষজ্ঞদের মতে, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে আয়ের উৎস বহুমুখী করা, শিল্পখাতে বিনিয়োগ বাড়ানো এবং শ্রমবাজার সম্প্রসারণের দিকেই মনোযোগ দিতে হবে। অন্যথায় সাম্প্রতিক প্রবৃদ্ধির সুফল জনগণের বৃহৎ অংশের কাছে পৌঁছাবে না।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page