১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
র‍্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে এসআরবি গঠনের উদ্যোগ যুদ্ধের প্রস্তুতি ও সামরিক নেতৃত্বে বড় রদবদল আনলেন ইরানের নতুন নেতা মোজতবা খামেনি বগুড়ায় ফ্লাইহুইল প্রযুক্তিতে বিদ্যুৎ উৎপাদন: প্রতি ইউনিটের খরচ মাত্র দেড় টাকা চাটখিলে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ ১০ জন গ্রেপ্তার বৃষ্টিতে ফের ডুবলো চট্টগ্রাম, শংকিত নগরবাসী পানছড়িতে ওএমএসের চাল-আটা বিতরণে ওজন কম দেওয়ার অভিযোগ, মেহনতি হতদরিদ্র মানুষদের কুতুবদিয়া কোস্ট গার্ডের অভিযান! মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় পাট কর্মকর্তার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, মারধরের শিকার কেয়ারটেকার প্রেক্ষাপট: টাইগারদের কাছে হারের পর জরিমানা ও শাস্তির মুখে অস্ট্রেলিয়া দল সৌদিতে কোরআন প্রতিযোগিতায় ৩৩ কোটি টাকার পুরস্কার, ইতিহাসে প্রথমবার নারীদের অংশগ্রহণ
আন্তর্জাতিক:
যুদ্ধের প্রস্তুতি ও সামরিক নেতৃত্বে বড় রদবদল আনলেন ইরানের নতুন নেতা মোজতবা খামেনি সৌদিতে কোরআন প্রতিযোগিতায় ৩৩ কোটি টাকার পুরস্কার, ইতিহাসে প্রথমবার নারীদের অংশগ্রহণ কাতারে আটক পাইলটদের বিষয়ে অনুসন্ধানে প্রতিনিধি দল পাঠাতে চায় ইরান হাওয়াইয়ে ঘূর্ণিঝড় লালার তাণ্ডব: নিহত ১, বিদ্যুৎহীন ১ লাখ ৮৩ হাজার গ্রাহক আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে স্থিতিশীলতা বজায় স্পেনের সেউতায় আশ্রয়ের দাবিতে হাজারো অভিবাসীর বিক্ষোভ, মানবিক সংকটের আশঙ্কা বিশ্বের দীর্ঘতম ১০ বিমানযাত্রার বর্তমান চিত্র ও প্রযুক্তিগত অগ্রগতি ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিলেন ইরানের সেনাপ্রধান, দিলেন কঠোর হুঁশিয়ারি সৌদিতে নিলামে ৪ কোটি ৩৫ লাখ টাকায় বিক্রি হলো বিরল সাদা বাজপাখির ছানা প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান
     
             

রাঙ্গুনিয়ায় বিএনপি-জামায়াতের বিরুদ্ধে যুবলীগের প্রতিবাদ সমাবেশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ 

কেন্দ্রীয় যুবলীগের কর্মসূচি অনুযায়ী সারা দেশে প্রতিটি উপজেলায় বিএনপি জামায়াতের অবরোধ-অগ্নিসন্ত্রাস, ধ্বংসাত্মক কর্মকান্ডের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তারই অংশ হিসেবে মোটরসাইকেল শোভাযাত্রার মধ্যে দিয়ে প্রতিবাদ সমাবেশ পালন করেছি করেছে রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগ।বুধবার (১ নভেম্বর) বিকালে চন্দ্রঘোনা ইকোপার্ক থেকে শোভাযাত্রাটি বের হয়ে কাপ্তাই সড়কের রাউজানের পাহাড়তলি পর্যন্ত প্রদক্ষিণ করে শেষ হয়।শোভাযাত্রায় কয়েক হাজার মোটরসাইকেল যোগে অংশ নিয়েছেন হাজারো যুবলীগ নেতাকর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা যুবলীগের সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচ। এরআগে দুপুরের দিকে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে পৃথক মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে ইকোপার্ক এলাকায় জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। রাউজান রাঙ্গুনিয়া সীমান্ত স্থান তাপবিদ্যুৎ গেট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা যুবলীগ সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচ বিএনপি জামায়াতকে হুশিয়ারী দিয়ে বলেন, অবরোধের নামে সারাদেশে অগ্নিসন্ত্রাস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে তারা। তাদের বর্বরোচিত হামলায় সাধারণ মানুষের জানমালের ব্যাপক ক্ষতি হচ্ছে। ড. হাছান মাহমুদের হাত ধরে রাঙ্গুনিয়া উন্নয়নে বদলে গেছে, শান্তির জনপদে পরিণত হয়েছে। এই জনপদে কোন অপশক্তি যদি এই ধরণের কোন কর্মকান্ডের চেষ্টা চালায় তাদের কঠোর জবাব দেয়া হবে বলে তারা জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page