৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ঢাকা থেকে চুরি হওয়া পর্যটন বোট পটুয়াখালীতে উদ্ধার করল কোস্ট গার্ড। ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশে কাজ করছে যুক্তরাষ্ট্র: চট্টগ্রাম চেম্বারে পল ফ্রস্ট পীরগঞ্জের মাছ ধরার অবৈধ কারেন্ট জাল জব্দ ও জরিমানা। ঈদগাঁওতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পরীক্ষায় অসদুপায়ের সুযোগ নেই- জেলা প্রশাসক কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পানি সরবরাহ প্রযুক্তি শিখতে ৫৪ দিনের জাপান সফরে ওয়াসার দুই কর্মকর্তা পটিয়ায় শিশু জায়হান হত্যার আসামি নিহার আদালতে স্বীকারোক্তি প্রদান জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক জোরপূর্বক নীরিহ ব্যাক্তির জায়গা দখলের অভিযোগ মোঃরফিকুল ইসলাম সোহাগ বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

রাঙ্গুনিয়ায় বাস ও ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ 

বিএনপি-জামায়াতের ডাকা ৭২ ঘণ্টার অবরোধের প্রথম দিন রাঙ্গুনিয়ায় দুইটি ট্রাকে আগুন দেয়ার পর গতকাল আবারও তিনটি বাসে ভাঙচুর করে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা।খবর পাওয়া পর্যন্ত বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা লিচু বাগান এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।জানা যায় বাস তিনটির মালিক এ বি ট্রাভেলস। পরিবহনের মালিক পক্ষ হতে রাসেল চৌধুরী জানান, তাদের বাসগুলো প্রতিদিনের মতো চন্দ্রঘোনা গণবিদ্যালয়ের সামনের নির্ধারিত স্থানে রাখা হয়। ভোররাত ৩টা থেকে ৪টার মধ্যে ১০/১৫ জন মুখোশধারী দেশিয় অস্ত্রহাতে সেখানে হামলা চালায়। তারা প্রথমে একটি বাসে পেট্টোল দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। এছাড়া ভাঙচুর করা হয় আরও দুটি বাস। এরপর তারা পাশের পাহাড় দিয়ে পালিয়ে যায়। ভাগ্যক্রমে বাসের ভেতর থাকা চার জন স্টাফ কোনোরকম প্রাণে রক্ষা পায়।এপ্রসঙ্গে ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন বলেন, রাস্তায় দাঁড়ানো অবস্থায় এ বি ট্রাভেলস নামের একটি বাসে আগুন দেওয়া হয়। আধাঘণ্টার চেষ্টায় বাসের আগুন নেভানো হয়। এছাড়া একই পরিবহনের আরও দুটি বাসও ভাঙচুর করা হয়েছে। তবে বাসে কেউ ছিলেন না।রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই অবরোধকারীরা পালিয়ে যায়। কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।’

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page