২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ মুহূর্তের গোলে নিউক্যাসলের মাঠে ড্র করল আর্সেনাল কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে বর্তমান কমিশন: চেয়ারম্যান কটিয়াদীতে রাস্তা নিয়ে বিরোধে চাচা শ্বশুরের হামলায় যুবদল নেতার মৃত্যু দুই গোল হজমের পর দুর্দান্ত জয়ে বার্সেলোনার পয়েন্টে এগিয়ে থাকা মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে কী ইঙ্গিত দিলেন বিসিবি সভাপতি তামিম ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত
আন্তর্জাতিক:
কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময়
     
             

চট্টগ্রামের মাদক বিরোধী অভিযানে মহানগরীর ডবলমুরিং এলাকা থেকে ৬১৮ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্র্ধর্ষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।র‌্যাব-৭, চট্টগ্রাম বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং মডেল থানাধীন চারিয়াপাড়াস্থ আবাসিক এলাকার ৫তলা ভবনের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী একটি সিএনজিতে বিপুল পরিমান মাদকদ্রব্য (ফেন্সিডিল) নিয়ে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ৩০ অক্টোবর ২০২৩ইং তারিখ আনুমানিক ১৭২০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় পৌছালে র‌্যাবের উপস্থিত টের পেয়ে কতিপয় ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্ঠা কালে র‌্যাব সদস্যরা বর্ণিত সিএনজি থেকে আসামী মোঃ সুলতান আহম্মদ (৩৮), পিতা- মৃত আলী আহম্মদ, সাং- কদমতলী, থানা- সদরঘাট, চট্টগ্রাম মহানগর’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশীকালে সিএনজিতে বিশেষ কৌশলে রক্ষিত অবস্থায় একটি প্লাষ্টিকের ব্যাগের ভিতর থেকে তার নিজ হাতে বের করে দেয়া মতে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামিকে গ্রেফতার এবং উক্ত সিএনজিটি জব্দ করা হয়।গ্রেফতারকৃত আসামিকে উদ্ধারকৃত ফেন্সিডিলের উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদ সে জানায় চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং মডেল থানাধীন চারিয়াপাড়াস্থ আবাসিক এলাকার কথিত ৫তলা বাড়ির নিচতলা পশ্চিম পাশের একটি বেড রুমে আরো বিপুল পরিমাণ ফেনসিডিল মজুদ রয়েছে। ধৃত আসামির দেয়া তথ্যের ভিত্তিতে উল্লেখিত বেড রুমের খাটের নিচ হতে আসামির দেখানো ও নিজ হাতে বের করে দেয়া মতে আরো ৫৭৮ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ সর্বমোট ৬১৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এছাড়াও ধৃত আসামি আরও জানায়, সে এবং তার অপরাপর সহযোগী পরস্পর যোগসাজসে উল্লেখিত বিল্ডিংয়ের বর্ণিত রুমটি ভাড়া নিয়ে মাদকদ্রব্য মজুদ করতঃ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য খুচরা ও পাইকারী বিক্রয় করে আসছে।গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page