২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

চট্টগ্রামের মাদক বিরোধী অভিযানে মহানগরীর ডবলমুরিং এলাকা থেকে ৬১৮ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্র্ধর্ষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।র‌্যাব-৭, চট্টগ্রাম বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং মডেল থানাধীন চারিয়াপাড়াস্থ আবাসিক এলাকার ৫তলা ভবনের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী একটি সিএনজিতে বিপুল পরিমান মাদকদ্রব্য (ফেন্সিডিল) নিয়ে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ৩০ অক্টোবর ২০২৩ইং তারিখ আনুমানিক ১৭২০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় পৌছালে র‌্যাবের উপস্থিত টের পেয়ে কতিপয় ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্ঠা কালে র‌্যাব সদস্যরা বর্ণিত সিএনজি থেকে আসামী মোঃ সুলতান আহম্মদ (৩৮), পিতা- মৃত আলী আহম্মদ, সাং- কদমতলী, থানা- সদরঘাট, চট্টগ্রাম মহানগর’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশীকালে সিএনজিতে বিশেষ কৌশলে রক্ষিত অবস্থায় একটি প্লাষ্টিকের ব্যাগের ভিতর থেকে তার নিজ হাতে বের করে দেয়া মতে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামিকে গ্রেফতার এবং উক্ত সিএনজিটি জব্দ করা হয়।গ্রেফতারকৃত আসামিকে উদ্ধারকৃত ফেন্সিডিলের উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদ সে জানায় চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং মডেল থানাধীন চারিয়াপাড়াস্থ আবাসিক এলাকার কথিত ৫তলা বাড়ির নিচতলা পশ্চিম পাশের একটি বেড রুমে আরো বিপুল পরিমাণ ফেনসিডিল মজুদ রয়েছে। ধৃত আসামির দেয়া তথ্যের ভিত্তিতে উল্লেখিত বেড রুমের খাটের নিচ হতে আসামির দেখানো ও নিজ হাতে বের করে দেয়া মতে আরো ৫৭৮ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ সর্বমোট ৬১৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এছাড়াও ধৃত আসামি আরও জানায়, সে এবং তার অপরাপর সহযোগী পরস্পর যোগসাজসে উল্লেখিত বিল্ডিংয়ের বর্ণিত রুমটি ভাড়া নিয়ে মাদকদ্রব্য মজুদ করতঃ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য খুচরা ও পাইকারী বিক্রয় করে আসছে।গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page