২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে বর্তমান কমিশন: চেয়ারম্যান কটিয়াদীতে রাস্তা নিয়ে বিরোধে চাচা শ্বশুরের হামলায় যুবদল নেতার মৃত্যু দুই গোল হজমের পর দুর্দান্ত জয়ে বার্সেলোনার পয়েন্টে এগিয়ে থাকা মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে কী ইঙ্গিত দিলেন বিসিবি সভাপতি তামিম ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
আন্তর্জাতিক:
কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময়
     
             

সাতকানিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ জনকে ১০ দিনের কারাদন্ড প্রদান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় কৃষি জমির টপসয়েল কেটে অবৈধ মাটি বানিজ্য করার অপরাধে মধ্য রাতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ২ জনকে গ্রেফতার করে ১০ দিনের কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরন করেছে।১৮ অক্টোবর’২৩ ইং বুধবার মধ্যরাতে উপজেলার সদর ইউনিয়নের সিকদার পাড়ায় মাটি বানিজ্য সিন্ডিকেটের কয়েকজন সদস্য কৃষি জমির উপরের অংশ (টপ সয়েল) মাটি কাটার গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মধ্য রাতেই মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
এসময় ঘটনাস্থলে কৃষি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার সময় হাতেনাতে ২ জনকে গ্রেফতার করা হয়। ধৃত আসামীরা হলেন, মোঃ নাইম উদ্দিন (২০), পিতা- হাসান আলী এবং মোহাম্মদ ফয়েজ (২০), পিতা- মোহাম্মদ সৈয়দ আলম। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় তাদের ২ জনকেই ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরন করা হয়। আসামীরা উভয়েই লোহাগড়া উপজেলার বাসিন্দা।মোবাইল কোর্ট পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। অভিযানে আইনানুগ সহযোগিতা প্রদান করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।

জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সাতকানিয়া উপজেলা প্রশাসন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page