আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় কৃষি জমির টপসয়েল কেটে অবৈধ মাটি বানিজ্য করার অপরাধে মধ্য রাতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ২ জনকে গ্রেফতার করে ১০ দিনের কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরন করেছে।১৮ অক্টোবর’২৩ ইং বুধবার মধ্যরাতে উপজেলার সদর ইউনিয়নের সিকদার পাড়ায় মাটি বানিজ্য সিন্ডিকেটের কয়েকজন সদস্য কৃষি জমির উপরের অংশ (টপ সয়েল) মাটি কাটার গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মধ্য রাতেই মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
এসময় ঘটনাস্থলে কৃষি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার সময় হাতেনাতে ২ জনকে গ্রেফতার করা হয়। ধৃত আসামীরা হলেন, মোঃ নাইম উদ্দিন (২০), পিতা- হাসান আলী এবং মোহাম্মদ ফয়েজ (২০), পিতা- মোহাম্মদ সৈয়দ আলম। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় তাদের ২ জনকেই ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরন করা হয়। আসামীরা উভয়েই লোহাগড়া উপজেলার বাসিন্দা।মোবাইল কোর্ট পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। অভিযানে আইনানুগ সহযোগিতা প্রদান করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সাতকানিয়া উপজেলা প্রশাসন।


মন্তব্য