১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রামুতে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা পবার ১২১ এতিম শিশুর পাশে গ্লোবাল ওয়ান, খাদ্য-শিক্ষা ও চিকিৎসাসহায়তা রাজশাহীতে পথের ক্ষুধার্ত কুকুরের পাশে ‘মানবতার মা’ কাজল রেখা ঈদগাঁও থানা পুলিশের অভিযানে ডাকাতি মামলার এক আসামি গ্রেপ্তার পটিয়ায় এনসিপির মশাল মিছিল। পুনরায় গ্রেফতার বান্দরবান প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাদেক হোসেন চৌধুরী দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত পরিবেশ রক্ষা কেবল একটি প্রতিষ্ঠানের নয়, সবার দায়িত্ব ডিসি জাহিদুল সাতকানিয়ায় মাদ্রাসায় অপপ্রচার ও পরিচালকের ওপর হামলার প্রতিবাদ বই প্রাপ্তিতে শতভাগ পূর্ণ সাতকানিয়া, চতুর্থ-পঞ্চম শ্রেণির বই আসেনি সন্দ্বীপে
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

তাহিরপুর সীমান্তে এক চোরকারবারীকে গণধোলাই, চোরাই কয়লা জব্দ করেছে বিজিবি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী তাহিরপুর উপজেলায় ভারতীয় চোরাই কয়লা ও মাদক বাণিজ্যকে কেন্দ্র করে মৃত্যু ও সহিংসতার ঘটনা দিনদিন বেড়েই চলেছে। ভারত থেকে অবৈধ পাচাঁরকৃত কয়লা ও মাদক থেকে চাঁদা উত্তোলন নিয়ে চোরাকারবারী মো. আব্দুর রফ মিয়া নিজেকে সোর্স পরিচয়দানকারী চোরাচালান মামলার আসামীকে গণধোলায় দিয়ে স্থানীয় আরো কিছু চোরাকারবারীরা। অন্যদিকে বিজিবি অভিযান চালিয়ে অবৈধ কয়লা জব্দ করেছে বলে জানা গেছে।স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে- সোমবার (১৬ অক্টোবর) সন্ধ্যার পর থেকে তাহিরপুর উপজেলার টেকেরঘাট ও বালিয়াঘাট সীমান্তের লালঘাট, লাকমা সীমান্ত এলাকা দিয়ে ও চারাগাঁও সীমান্তের লামাকাটা, জঙ্গলবাড়ি, কলাগাঁও, এলসি পয়েন্ট, বাঁশতলা ও লালঘাট এলাকা দিয়ে একাধিক চোরাচালান মামলার আসামী লেংড়া জামাল, রফ মিয়া, আইনাল মিয়া, সাইফুল মিয়া, হযরত আলী, আনোয়ার হোসেন বাবলু, রুবেল মিয়া ও খোকন মিয়াসহ একটি বেপরোয়া চোরাকারবারী সিন্ডিকেট চক্র প্রতিদিন রাতে পৃথক ভাবে ভারত থেকে চোরাই কয়লাসহ বিভিন্ন ভারতীয় পণ্য সীমান্ত বাহিনীর সদস্যদের চোখঁ ফাঁকি দিয়ে দেশের ভেতরে এনে তা বিভিন্ন জায়গাতে পাচাঁর করে আসছিলএমতাবস্থায় রাত অনুমান ৮টার সময় চোরাচালান মামলার আসামী রফ মিয়া সীমান্ত বাহিনীর সোর্স পরিচয় দিয়ে চারাগাঁও সীমান্তের পাচাঁরকৃত কয়লা ও মাদকদ্রব্য থেকে সংবাদকর্মী, বিজিবি ও থানা-পুলিশের নাম ভাংগিয়ে চাঁদা উত্তোলন করতে গেলে চোরাকারবারী হাফিজ ও তার লোকজন সোর্স রফ মিয়াকে বেধরক মারপিঠ করে গণধোলাই দেয়।এ ব্যাপারে গণধোলাইয়ের শিকার সোর্স পরিচয়দানকারী রফ মিয়া বলেন- চাঁদা নিয়ে আমার সাথে কোন ঘটনা হয়নি।এ ব্যাপারে চারাগাঁও শুল্কস্টেশনের ব্যবসায়ী আবুল বাশার খান নয়ন বলেন- রফ মিয়া মূলত সে এক ইয়াবাকুর বড় সাংবাদিকের সোর্স। এই বড় সাংবাদিক সীমান্ত এলাকার সকল অপকর্ম নিয়ন্ত্রন করে। কে সেই বড় সাংবাদিক এটা আপনার আমার সকলেই জানা । সে চোরাকারবারীদের মাধ্যমে প্রতিরাতে মোটা অংকের চাঁদা নিয়ে গত দুয়েক বছরের আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছে। এই সোর্স বড় সাংবাদিক ও প্রশাসনের নাম ভাংগিয়ে দীর্ঘদিন যাবত চাঁদাবাজি ও চোরাচালান করছে। গতকাল রাতে চাঁদা নিয়ে হাফিজ ও তার লোকজন সোর্স রফ মিয়াকে গণধোলাই দিয়েছে।অন্যদিকে রাত ১১ টার সময় তাহিরপুর চাঁনপুর সীমান্তের রাজাই এলাকা দিয়ে ভারতীয় চোরাই কয়লা পাচারের সময় চাঁনপুর সীমান্ত ফাঁড়ির কমান্ডার আব্দুস শহিদ অভিযান চালিয়ে ৩৫ বস্তা চোরাই কয়লা আটক করে।এ ব্যাপারে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের চাঁনপুর ক্যাম্প কমান্ডার আব্দুস শহিদ বলেন- গতকাল সোমবার রাতে পৃথক অভিযান চালিয়ে ৩৫ বস্তা চোরাই কয়লা আমরা জব্দ করেছি। আমরা সীমান্ত এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। ##

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page